এই মুহূর্তে

বিয়ের পর প্রথম ভালোবাসার দিন, ভিকির বাহুতে ভালবাসায় আত্মসমর্পণ ক্যাটের

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে মাতলেন ভিকি-ক্যাটরিনা। ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তিনটি ছবি আপলোড করেছেন দম্পতি। সেখানেই দেখা যাচ্ছে ভিকির বাহুতে নিজেকে ভালোবাসায় সমর্পণ করেছেন ক্যাট। ক্যাপশনে লিখেছেন ”এই বছরে আমরা আমাদের এই রোম্যান্টিক ডিনারের প্ল্যান করতে পারতাম না। কিন্তু তুমি সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছ। যা ভীষণভাবে মূল্যবান।” সদ্য লন্ডনে বাপের বাড়ি থেকে ফিরেছেন ক্যাট ও ভিকি। 

গত বছর ডিসেম্বরে চারহাত এক হয় ভিকি-ক্যাটরিনার। সওয়াই মাধোপুরে ধুমধাম করে বিয়ের আসর বসেছিল তাঁদের। ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। বিয়ের পর মালদ্বীপে উড়ে গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। 

বিয়ের আগে তিনবছর চুটিয়ে প্রেম করেছেন ক্যাট ও ভিকি। কিন্তু তা একেবারে গোপনে। কাকপক্ষীতেও টের পায়নি তা। তবে টের পায়নি বলা ভুল। কেউ আন্দাজ করলেও তাঁরা একেবারে এড়িয়ে গিয়েছেন কোনভাবেই জনসমক্ষে আনেননি তাঁদের সম্পর্ক।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জীবনীছবির শুটিং জোরকদমে, ব্যস্ততা কাটিয়ে ছোটপর্দায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বিধানসভা ভোটের আগে চুপিসাড়ে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ

বিগ বস ১৯-এ কারচুপি! রানার আপ ফারহানা ভাটের পর্দা ফাঁস করলেন শোয়ের প্রাক্তন কর্মী

‘আমরা গর্ভবতী’, পুত্রের ৩ বছরের মধ্যে আবারও বাবা হতে চলেছেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি

‘বলিউডে আমিও বৈষম্য দেখেছি’, এবার এআর রহমানের সমর্থনে ইমতিয়াজ আলি

কীপ্যাড ফোন নিয়ে সেলফির আবদার, নিরাপত্তারক্ষীকে স্মার্টফোন উপহার অনুপম খেরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ