বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে অবশেষে নিরাপদে কলকাতায় ফিরলেন টলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। শুক্রবার (২৮ অগস্ট) বিমানবন্দর থেকেই ফিরে আসার কথা ভক্তদের জানালেন অভিনেতা। গত বুধবার হড়পা বানের কোপে আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে নেপালের রাসুয়া জেলাসহ বিস্তীর্ণ এলাকা। চিন-তিব্বত সীমান্তে হিমবাহ ভেঙে বিপর্যয় নেমে আসে নেপালে। এখনও পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। হাজার হাজার পর্যটক নিখোঁজ। চলছে উদ্ধারকাজ। এমন পরিস্থতিতে নেপালের পোখরায় শুটিংয়ে গিয়ে আটকে পড়েছিলেন অভিনেতা খরাজ।

জানা যায়, বাংলাদেশের ছবি ‘শিকারি’র শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা। যেখানে বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাস, রজতাভ দত্তও ছিলেন। তবে দুর্যোগের আগেই কলকাতায় ফিরে আসেন অভিনেতা রজতাভ দত্ত। আর বিপর্যয়ের কবলে পড়েন খরাজ, তাঁর স্ত্রী, অপু বিশ্বাস-সহ ছবির টিম। এমন পরিস্থিতিতে খরাজের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর ছেলে তমোঘ্ন (বিহু) মুখোপাধ্যায়ের। যে কারণে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেতার অনুরাগী ও টলিউড মহল। তবে অভিনেতার ছেলে জানিয়েছিলেন, তাঁর বাবা-মা ঠিক আছেন, চিন্তার কিছু নেই। যদিও গতকাল একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি ও তাঁর স্ত্রী সম্পূর্ণ নিরাপদে আছেন। তাঁরা যে জায়গায় শুটিং করেছিলেন, সেই জায়গা থেকে দুর্ঘটনাস্থল অনেক দূরে। তবে বিমানবন্দরের রাস্তায় জল জমে থাকার কারণে তাঁদের উত্তরপ্রদেশ হয়ে ঘুরপথে কলকাতায় ফিরতে হবে। সেইমতো সমস্ত বাধা অতিক্রম করে শুক্রবার কলকাতায় ফিরলেন অভিনেতা ও তাঁর স্ত্রী।

বিমানবন্দরে নেমেই ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করে নিজের সুস্থতার খবর জানালেন অভিনেতা। অনুরাগী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বললেন, ‘নমস্কার। আমি খরাজ মুখার্জি। আপনারা সবাই বড় চিন্তায় ছিলেন যে আমি পোখারাতে শুটিং করতে গিয়ে আটকে গিয়েছিলাম। এটা ঠিক কথাই, সেখানে অনেক রকম সমস্যা হয়েছে। সে সমস্ত সমস্যা পার করে অবশেষে গোরখপুরে যাই এবং সেখান থেকে আমি আর প্রতিভা ফ্লাইট ধরে জাস্ট নাও ফিরলাম। আপনাদের ভালবাসাই আমাকে আবার ফিরিয়ে এনেছে। অসংখ্য ধন্যবাদ। সামনে আরও সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দেব এই আশা রাখি। আপনারা যে আমাকে এত উইশ করেছেন, আমি সত্যিই ধন্য।’ অভিনেতার এই বার্তায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁর অগণিত ভক্ত ও সহশিল্পীরা। তিনি সুস্থ আছেন বলেও জানিয়েছেন অভিনেতা।

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪