অব্রাহ্মণ পরিবারের মেয়েকে বিয়ে করায় বাবার কাছে ত্যাজ্য হয়েছিলেন খরাজ

সে প্রায় এক যুগ আগের কথা! কিন্তু সেই বিয়ে মেনে নেয়নি অভিনেতার রক্ষণশীল ব্রাহ্মণ পরিবার। অব্রাহ্মণ পরিবারের মেয়ে হওয়ায় আপত্তি জানিয়েছিলেন অভিনেতার বাবা, তাই স্ত্রীর হাত ধরে তাঁকে ছাড়তে হয়ে বাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে টলিউডের চরিত্রাভিনেতাদের তালিকায় অন্যতম জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। বাংলা সিনেমার অন্যতম পরিচিত মুখ তিনি। নেই নেই করে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললেন ৪৩ টি বছর। যতই সফলতার মুখ দেখুক না কেন, মাটিতে পা রেখে চলতেই ভালবাসেন তিনি। তাই সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত এই অভিনেতা। টলিউডের সকলের চোখে তিনি নির্ভেজাল একজন ভালো মানুষ খরাজ মুখোপাধ্যায়। একজন ভার্সেটাইল অভিনেতার পাশাপাশি সু গায়কও বটে। তাঁকে সম্প্রতি দেখা যাবে, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘বগলা মামা.. যুগ যুগ জিও’ ছবিতে। যেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। তবে লম্বা ফিল্মি কেরিয়ারে এই প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তাই কোনও আফসোস রয়েছে কিনা, তা একটি সাক্ষাৎকারে বলেছেন পর্দার ‘বগলা মামা’। তাঁর কথায়, ‘বিভিন্ন ভাবে চেষ্টা করে গিয়েছি। ক্যামেরার ওপারের লোকরা মনে করেননি আমায় মুখ্য চরিত্রে নেওয়া যায়। এতদিনে যোগ্য মনে করেছেন। বিষয়টাকে এভাবেই দেখি।’

এদিন এই সাক্ষাৎকারে অভিনেতা তাঁর জীবনের ব্যক্তিগত বিষয় নিয়েও মন খুলেছেন। একটি সাংবাদিকদের সাক্ষাৎকারে অভিনেতা অতীতের স্মৃতি হাতড়ে শোনালেন তাঁর একটি বিষাদভরা কাহিনী। জানালেন, বিয়ের পর ফুলশয্যা না হওয়ার কাহিনী। ভালোবেসে প্রতিভাকে বিয়ে করে ছিলেন খরাজ। সে প্রায় এক যুগ আগের কথা! কিন্তু সেই বিয়ে মেনে নেয়নি অভিনেতার রক্ষণশীল ব্রাহ্মণ পরিবার। অব্রাহ্মণ পরিবারের মেয়ে হওয়ায় আপত্তি জানিয়েছিলেন অভিনেতার বাবা, তাই স্ত্রীর হাত ধরে তাঁকে ছাড়তে হয়ে বাড়ি। অভিনেতার কথায়, ‘ব্যাপারটা ত্যাজ্য (পুত্র) করার দিকে চলে যায়। তালেগোলে আর ফুলশয্যা হয়নি। পরে অবশ্য বড়দার কথায় মিটমাট হয়। বাবা আমাদের মেনে নিয়ে কলকাতার বাড়িতে থাকতে দেন। এখনও সেটাই আমার ঠিকানা।’

এদিকে ফ্যাট শেমিং নিয়েও অনেকরকম কটাক্ষের মুখে পড়তে হয় খরাজ মুখোপাধ্যায়কে। কিন্তু এতে তাঁর কোনও আফসোস নেই, তিনি মনে করেন চেহারাটাই তাঁর কাছে আর্শীবাদ। রোগা অবস্থায় তরুণ মজুমদার সহ অনেকের কাছে গিয়ে কাজ চেয়েও পাননি তিনি। তাই এই মোটা চেহারার জন্যেই তিনি আজ সফল। খরাজ ও প্রতিভার একমাত্র সন্তান বিহু মুখোপাধ্যায়। বাবার মতোই অভিনয় আর গানবাজনা নিয়ে তাঁর জগত। বছর দুয়েক আগে বিয়ে করেছেন বিহু। মেয়েও বাবার দেওয়া পন্থা অবলম্বন করেই জীবন কাটাচ্ছেন।

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ফেসবুকে শুভেন্দু অধিকারীকে কুকথা, গ্রেফতার প্রৌঢ়

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির