ছেলে আজাদের জন্মের আগে বহুবার গর্ভপাত হয়েছে আমির-স্ত্রী কিরণের

যে বছর ধোবিঘাট তৈরি হয়েছিল সেই বছরই আজাদের জন্ম হয়েছিল। একটি সন্তানের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। পাঁচ বছর ধরে, আমার প্রচুরবার গর্ভপাত হয়েছে, অনেক ব্যক্তিগত, শারীরিক স্বাস্থ্য সমস্যা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। ২০২১ সালে তাঁদের ডিভোর্স হয়েছে। যৌথ সিদ্ধান্তেই ডিভোর্স নিয়েছেন নায়ক এবং চলচ্চিত্র নির্মাতা। তবে তাঁদের ঘরে একটি ছেলে রয়েছে, নাম আজাদ। আমিরের প্রথম স্ত্রীর ঘরে একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়ে ইরা খানের বিয়ে হল জানুয়ারিতে। সতীনের মেয়ের বিয়েতে চুটিয়ে এনজয় করেছেন কিরণ রাও। বিচ্ছেদ হওয়ার পরেও আমিরের সঙ্গে সুন্দর সম্পর্ক কিরণের। শুধু তাই নয়, সতীন রীনা দত্তের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছেন কিরণ রাও। সম্প্রতি নিজের একটি ভয়ঙ্কর অতীত সামনে আনলেন কিরণ রাও। জানালেন তাঁর আর আমিরের ছেলে আজাদের জন্মের আগে অনেকবার গর্ভপাত হয়েছে কিরণের।

সেই সময় তাঁর স্বাস্থ্যের অবস্থা সঙ্কটজনক ছিল। সন্তান হওয়ার জন্য খুব চেষ্টা করেছিলেন। একটি সাক্ষাৎকারে কিরণ রাও জানালেন, “যে বছর ধোবিঘাট তৈরি হয়েছিল সেই বছরই আজাদের জন্ম হয়েছিল। একটি সন্তানের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। পাঁচ বছর ধরে, আমার প্রচুরবার গর্ভপাত হয়েছে, অনেক ব্যক্তিগত, শারীরিক স্বাস্থ্য সমস্যা ছিল। আমি সত্যিই একটি সন্তান নিতে আগ্রহী ছিলাম, তাই আজাদ যখন জন্মগ্রহণ করেছিল তখন এটি ছিল আমার কাছে ভগবান সমান। স্পষ্টতই, আমি যা করতে চেয়েছিলাম তা হল আমার বাচ্চাকে বড় করা।” আজাদের জন্মের পর চলচ্চিত্র পরিচালনা থেকে সরে এসেছিলেন কিরণ রাও। বলেছিলেন যে, ১০ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণ না করার জন্য তার কোন অনুশোচনা নেই। তিনি আজাদকে পেয়ে খুব খুশি। তাই তিনি ১০ বছরে চলচ্চিত্র নির্মাণ করতে না পারার জন্য কখনই আফসোস করেন না। একই আড্ডায়, আজাদ অভিনেতা হতে চান কিনা জানতে চাইলে কিরণ বলেন, “না, এই মুহুর্তে নয়। তিনি চলচ্চিত্রে কিছু করতে চান না। তিনি চলচ্চিত্রে আগ্রহী নন। শিল্প এবং সঙ্গীত এবং অ্যানিমেশন সম্পর্কে খুব আগ্রহী।”

কিরণ এবং আমির ২০০৫ সালে বিয়ে করেন। তারা IVF সারোগেসির মাধ্যমে আজাদ হওয়ার বিষয়ে একবার মুখ খুলেছিলেন। ২০১৬ সালে একটি ইভেন্টে, আমির পিটিআই-কে বলেন, “কিরণ এবং আমি দুজনেই একটি সন্তান চেয়েছিলাম এবং যখন আজাদ জন্মগ্রহণ করেছিলেন, তখন আমরা দুজনেই খুব খুশি ছিলাম। আমরা কিছু ভুল করিনি লুকানোর কিছু নেই এবং জনগণের এটি সম্পর্কে জানা উচিত। আইভিএফ সারোগেসির মাধ্যমে আমাদের এই সন্তান হয়েছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫