রামমন্দিরে যাওয়া কপালে জুটল না, অগত্যা প্রাক্তন স্ত্রীকে নিয়ে কোথায় গেলেন আমির?

এদিকে এখন কিরণ ও ছেলে আজাদকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন আমির। তাই বোঝাই যাচ্ছে, আমির রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২২ জানুয়ারী। গোটা দেশ মজে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে। দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার পর অবশেষে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা দিবস আজ। কয়েক যুগ ধরে মুসলিমদের কব্জা থেকে উদ্ধার হল রাম। রাম বরাবরের মতো আপন হল হিন্দুদের। অযোধ্যা তেই শুরু রামায়ণের মূল কাহিনী। সেখানেই এতদিন স্থান পাননি রাম। দীর্ঘ লড়াইয়ের পর মামলায় জিতে ২০২০ সাল থেকে শুরু হয় অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ। অবশেষে ৪ বছর ধরে নির্মাণের পর আজ শুভ সূচনা রামমন্দিরের। মন্দিরে রামকে ৫ বছর বয়সী বালক রূপে পুজো করা হবে। দুপুর ১২.১০ মিনিট নাগাদ শুরু রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। যার অপেক্ষায় গোটা দেশ। রীতিমতো ইতিহাস গড়ার অপেক্ষার ভারত।

আগামিকাল থেকে সর্বসাধারণের জন্য রামমন্দিরের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। ইতিমধ্যেই বিশেষ অযোধ্যায় পৌঁছে গিয়েছেন বলিউডের একাধিক তারকা। যেখানে আছেন, অনুপম খের, রামচরণ, রজনীকান্ত, রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, চিরঞ্জীবি, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণদীপ হুডা, মধুর ভান্ডারকর সহ একাধিক তারকারা। সকাল সকাল সাদা ধুতি-পাঞ্জাবী, নীল শাড়িতে আলিয়া, হলুদ শাড়িতে ক্যাটরিনা, সাদা পা জামা-পাঞ্জাবীতে রোহিত শেট্টি, ভিকি কৌশল, অমিতাভ বচ্চন সকলেই দেশের ঐতিহ্য বজায় রেখে সুন্দর পোশাকে অযোধ্যায় পৌঁছেছেন সবাই। এদিকে রামমন্দিরের অনুষ্ঠানে না গিয়ে প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন আমির খান। দিন কয়েক আগেই মেয়ে ইরা খানের বিয়ে গিয়েছে।

যা নিয়ে মেতেছিল গোটা বলিউড। সৎ মেয়ের বিয়ের সমস্ত ইভেন্টে ধরা দিয়েছিলেন আমিরের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও। কিন্তু ইরার রিসেপশনে কিরণের দেখা না মেলায় রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অনেকেই ভাবতে থাকেন যে, কিরণের সঙ্গে কি আবারও ঝামেলা হল আমিরের। কিন্তু না, শারীরিক অবস্থা ভাল ছিল না বলে ইরার রিসেপশনে উপস্থিত থাকতে পারেননি আমির। এদিকে এখন কিরণ ও ছেলে আজাদকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন আমির। তাই বোঝাই যাচ্ছে, আমির রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না আমির খান। পরিচালক-প্রযোজক কিরণ রাও, সম্প্রতি ইনস্টাগ্রামে আমির খানের সঙ্গে একটি রোড ট্রিপের ছবি শেয়ার করেছেন৷ এই ছবিগুলি দিয়েই ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করলেন কিরণ রাও। গতকাল রবিবার তাঁরা ঘুরতে বেরিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। আমির খান কিরণ রাও-এর ১৫ বছরের সংসার ২০২১ সালের জুলাই মাসে শেষ হয়। তবে তারা তাদের ছেলে আজাদকে সহ-অভিভাবক হিসেবে তাঁর দায়িত্ব পালন করে যাচ্ছেন।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫