অলীক স্বপ্ন ছুঁতে চাওয়া এক পুলিশ অফিসার আর এক কিশোর দাবাড়ু কি পারবে এই খেলায় জিততে?

টিজার, পোস্টার, ফার্স্ট লুকের পর এবার পেশ করা হলো ওয়েব সিরিজ 'জনি বনি'র  মোশান পোস্টার। মাস শেষেই আসছে দর্শকদের সামনে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি আলোড়ন ফেলে দিয়েছিলো আকর্ষণীয় টিজার, পোস্টার এবং ফার্স্ট লুক। এবার পেশ করা হলো ওয়েব সিরিজ ‘জনি বনি’র  মোশান পোস্টার। এই মাসের শেষে আসতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মিল্কি ওয়ে ফিল্মস প্রযোজিত অভিজিৎ চৌধুরী নির্দেশিত নতুন সিরিজ ‘জনি বনি’।  

তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি চায় বড় কোনো ইনভেস্টিগেশন কেসের দায়িত্ব পেতে।  তবে বড় কেস তো দূর, জনির পোস্টিং হয় স্থানীয় পলিটিশিয়ান প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। প্রমোদ সেনের স্ত্রী সুরমা,  জনিকে বাড়ির ছেলে হিসেবে ভালোবাসেন বলে দাবী করেন। প্রমোদের আপত্তি থাকা সত্ত্বেও, বাড়ির বাজার করা থেকে পোষ্য কুকুরের দেখাশুনো, সবরকমের গৃহস্থালি কাজ করাই জনির প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। বার বার চেষ্টা করা সত্ত্বেও জনি কিছুতেই থানা থেকে ডিউটি চেঞ্জ করতে পারে না।  জনিকে ওর স্ত্রী আঁখির কাছে ডিউটি নিয়ে মিথ্যে গল্প দিতে হয়, কারণ আর যাই ঘটুক জনি কিছুতেই আঁখির চোখে ছোটো হতে পারবে  না।

এর মধ্যে আঁখির দিদির ছেলে, তেরো বছরের বনি, দুর্গাপুরে ওর বাড়ি থেকে পালিয়ে,  জনার্দনদের বাড়িতে এসে হাজির হয়, কলকাতায়  একটা দাবা টুর্নামেন্ট খেলবে বলে। জনি এবং বনির মধ্যে সম্পর্কটা একটু গোলমেলে, অনেকটা টম অ্যান্ড জেরির মত। জনি আঁখিকে ডিউটি নিয়ে যাইই বলতে বনি সেগুলোকে মিথ্যা বলে চালিয়ে দেয়।  

জনির ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তন আসে যখন তিনজন দুষ্কৃতী প্রমোদ সেনের বাড়িতে অকস্মাৎ হামলা করে এবং জনি অসীম সাহসিকতার পরিচয় দিয়ে নিজে গুলি খেয়ে প্রমোদ সেনদের বাঁচিয়ে দেয়।জনি কেসটার  ইনভেস্টিগেশনের দায়িত্ব পায়।  জনি তদন্ত করতে শুরু করে ক্রমশ বুঝতে পারে অত্যন্ত পাওয়ারফুল কিছু মানুষ গোটা ঘটনাটার সাথে জড়িয়ে এবং লোকাল থানা আসলে চায় না কেসটার সমাধান হোক। একই সাথে বনির দাবা টুর্নামেন্ট শুরু হয়। 

জনি কি পারবে তার কেরিয়ারের প্রথম কেস সল্ভ করতে ?  বনি কি পারবে দাবা টুর্নামেন্টে জিতে নিজেকে প্রমাণ করতে ?  নাকি দুজনকে লক্ষ্য পূরণ করতে  একে অন্যের সাহায্য  নিতে হবে। পরতে পরতে রহস্য নিয়েই আসতে চলেছে জনি বনি’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় – অভিজিৎ চৌধুরী। অভিনয়ে রয়েছেন দেবাশিস মণ্ডল, স্বস্তিকা দত্ত, অঙ্কিত মজুমদার, কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, শুভস্মিতা মুখার্জি, পুষ্পিতা মুখার্জি, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে এবং তুষিতা ব্যানার্জি। চিত্রগ্রাহকের ভূমিকায় রয়েছেন শুভদীপ দে, সঙ্গীতের দায়িত্বে রয়েছেন আকিব হায়াত প্রমুখ। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট