‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

শেষ হতে চলেছে বলিউডের আইকনিক এবং বিতর্কিত টক শো 'কফি উইথ করণ।' ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে শুরু হচ্ছে এই শোয়ের নবম সিজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হতে চলেছে বলিউডের আইকনিক এবং বিতর্কিত টক শো ‘কফি উইথ করণ।’ ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে শুরু হচ্ছে এই শোয়ের নবম সিজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে শোয়ের একটি আবেগঘন প্রোমো শেয়ার করে করণ জানিয়ে দিলেন, নবমতম সিজনই ‘কফি উইথ করণ’-এর শেষ এবং সমাপ্তি সিজন। ২০০৪ সালে শোটি শুরু হয়েছিল। সুতরাং টানা ২২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর অবশেষে সমাপ্ত হতে চলেছে ‘কফি উইথ করণ’। শোটি দর্শকদের কাছে যেমন জনপ্রিয়, তেমনি শো নিয়ে একাধিক বিতর্কও রয়েছে।

শোয়ের অতিথি হন বিনোদন জগতের তারকারা। করণের সঙ্গে আলাপ আলোচনায় অজান্তেই অনেক তথ্য দিয়ে ফেলেন তারকারা। আর সেলিব্রিটিদের পেটের থেকে কথা বের করতেও ওস্তাদ সঞ্চালক করণ জোহর। শোয়ের ‘র‍্যাপিড ফায়ার রাউন্ড’ এবং বিখ্যাত ‘কফি হ্যাম্পার’-এর লোভেই বলিপাড়ার এ-লিস্টার তারকারা নিজেদের হাঁড়ির খবর ফাঁস করে দিতেন। এই কারণেই এই শো নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। এমনটাও জানা যায়, এই শোয়ের জন্যে অনেক তারকাদের কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে।

২০২৬ সালেই শোয়ের অন্তিম সিজন। ইনস্টাগ্রামে ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর প্রোমো শেয়ার করে করণ ক্যপশনে লিখেছেন, ‘আমার মনে হয় আমাদের কথা বলা দরকার। অবশ্যই কফি খেতে খেতে। হটস্টার স্পেশালস: কফি উইথ করণ সিজন ৯, ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে স্ট্রিম হচ্ছে।’ ভিডিওটিতে করণকে আবেগপ্রবণ হতে দেখা যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

তিনি বলেছেন, ‘ এই শো বলিউডের অনেক সম্পর্কের জন্ম দিয়েছে। আবার কিছু ভাঙনেরও সাক্ষী থেকেছে। বহু বছরের রহস্যের উন্মোচন হয়েছে শো থেকেই। এমনকি এই শোয়ের জন্যে কিছু আইকনিক তারকার কেরিয়ারও শেষ হতে বসেছিল। আমার বাবা যশ জোহর আমাকে এই শোয়ের আইডিয়া দিয়েছিলেন। কিন্তু শো শুরুর কিছুদিন পরে তিনি মারা যান। প্রথম পর্ব থেকেই শো হিট। আমাকে পিছন ফিরে আর তাকাতে হয়নি। এই শোয়ের জন্যে আমাকে এখনও ‘স্বজনপ্রীতি’-র অভিযোগ শুনতে হয়। তাই বিদায় বলাটা অত্যন্ত কষ্টসাধ্য হলেও এটাই সঠিক সময়। কৃতজ্ঞতা, ভালবাসা এবং দীর্ঘ যাত্রার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষবারের মতো হাতে কফি মগ তুলছি। অতিথিদের এই শোয়ে শেষবার আমন্ত্রণ জানাবো। তবে কিছু যাত্রা থাকে শেষ হয়েও হয় না। আপনি শুধু জানবেন, কখন সেগুলোকে বিদায় জানা্তে হবে। ‘কফি উইথ করণ’ আমার জীবনের একটি অসাধারণ অংশ। এটি আমাকে বন্ধুত্ব, স্মৃতি, চরম পাগলামির মুহূর্ত, অনেক ভালবাসা দিয়েছে! কিন্তু এই সবকিছুর মধ্যে, যা অপরিবর্তিত থেকেছে তা হল দর্শক।’ ২০২২ সালে শোয়ের অষ্টম পর্বটি সম্প্রচার হয়েছে। 

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

পোহা-উপমাতে একঘেয়েমি? জলখাবারে বানান প্রোটিনে ভরপুর সয়া কাবাব

বাড়িতে অপরিত্যক্ত জমি? এই গাছ লাগিয়ে কয়েক বছরেই মোটা টাকা আয়ের সুযোগ

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা