মাত্র ৩৩ বছর বয়সেই প্রয়াত কোরিয়ান গায়ক চোই সুং বং

কিন্তু ২০২১ সালে, তাঁর কর্মজীবন একটি অন্ধকার মোড় নেয়। যখন তিনি ক্যান্সারের নাম করে টাকা তুলতে শুরু করেন চারপাশ থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোরিয়ান ইন্ডাস্ট্রিতে একের পর এক দুর্যোগ। কিছুদিন আগেই মর্মান্তিকভাবে মৃত্যু হয় এক ২৯ বছরের গায়িকার। একটি বিলাসবহুল হোটেল ঘর থেকে মিলেছিল তাঁর মৃতদেহ। এর রেশ কাটতে না কাটতেই আবারও দুর্যোগ দক্ষিণ কোরিয়ান ইন্ডাস্ট্রিতে। মাত্র ৩৩ বছর বয়সে মৃত্যু হল কোরিয়ান গায়ক চোই সুং-বং- এর, যিনি ২০১১ সালে কোরিয়ার গট ট্যালেন্টে দ্বিতীয়স্থান অর্জনের পর থেকেই লাইমলাইটে আসেন। বুধবার সিউল পুলিশ জানিয়েছেন, গায়ক আত্মহত্যা করেছেন।

দ্য কোরিয়া টাইম সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯.৪১ মিনিটে দক্ষিণ সিউলের ইওকসাম-ডং জেলায় অবস্থিত গায়কের নিজের বাড়ি থেকেই উদ্ধার করা তাঁর মৃতদেহ। ২০১১ সালে কোরিয়ার গট ট্যালেন্টে খ্যাতি অর্জন করেন তিনি, কোরিয়ান লেবেল বং বং কোম্পানির সঙ্গে তিনি চুক্তিবদ্ধ ছিলেন। একজন দরিদ্র যুবক থেকে বিখ্যাত হয়ে ওঠার জার্নিটা খুব একটা সহজ ছিলনা তাঁর৷ কিন্তু ২০২১ সালে, তাঁর কর্মজীবন একটি অন্ধকার মোড় নেয়। যখন তিনি ক্যান্সারের নাম করে টাকা তুলতে শুরু করেন চারপাশ থেকে। তাঁর কথায়, ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। চিকিত্সার জন্য অর্থের প্রয়োজন।

পরে জানা যায়, এটি সম্পূর্ণ ভুল, কিছুই হয়নি তাঁর। পরে গায়কও তাঁর অন্যায় স্বীকার করে নেন এবং তিনি তহবিল গঠন করে যে অনুদান পেয়েছিলেন তাও ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে এই কারণেই গায়ক আত্মহত্যা করেছেন কিনা তা স্পষ্ট নয়, তবে পুলিশের প্রাথমিক অনুমান, গায়ক আত্মহত্যা করেছেন। তাঁর সুইসাইড নোটে লেখা ছিল, “আমার বোকামি ভুলের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।” নোটে যোগ করা হয়েছে যে সমস্ত অনুদান ফেরত দেওয়া হয়েছে।

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী