আশা জীর সঙ্গে সুখস্মৃতি সুপার সিঙ্গারের মঞ্চে ভাগ করলেন কুমার শানু

সুপার সিঙ্গারের মঞ্চে এবার কুমার শানু জানাবেন আশা ভোঁসলের সঙ্গে ভাগ করে নেওয়া তাঁর এমন এক মুহূর্ত যা এই প্রজন্মের নতুন শিল্পীদের বিশেষ পাঠ দেবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহ শেষে স্টার জলসার মিউজিক্যাল রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার সিজন -৩’ মানেই এক জমজমাট অনুষ্ঠান। নয়তো অনেক সিক্রেট রিভিল হওয়া। এই শোয়ের তারকা বিচারকদের থেকে প্রায়শই তাঁদের কর্মজীবনের এমন কিছু জানা যায় যা শুনে মোহিত হন দর্শক-শ্রোতা। এবারের সপ্তাহান্তেও এর ব্যাতিক্রম হচ্ছে না। সুপার সিঙ্গারের মঞ্চে এবার কুমার শানু জানাবেন আশা ভোঁসলের সঙ্গে ভাগ করে নেওয়া তাঁর এমন এক মুহূর্ত যা এই প্রজন্মের নতুন শিল্পীদের বিশেষ পাঠ দেবে।

ইতিমধ্যেই সামনে এসেছে এই সপ্তাহের পর্বের প্রোমো। আর সেখানেই দেখা যাচ্ছে কুমার শানুকে বলতে- ”একবার আমি আর আশা জী ট্যুর করছিলাম, মঞ্চে ওঠার আগে আশা জী-কে অল দ্য বেস্ট বলার জন্য হাত বাড়িয়েছি। হাত ধরে বুঝলাম আশা জীর হাত একেবারে ঠাণ্ডা, আমি জিজ্ঞেস করলাম আপনার হাত এমন ঠাণ্ডা কেন? আশা জী বললেন, মঞ্চে ওঠার আগে খানিক দুশ্চিন্তা তো হয়ই।” এই উত্তরে কুমার শানু নাকি সেদিন বেশ হতচকিত হয়েছিলেন । একজন এত বড় শিল্পীর মঞ্চে ওঠার আগে দুশ্চিন্তা? তাও কি সম্ভব? আশা জী-কে ঠিক এই প্রশ্নটাই ছুঁড়েছিলেন কুমার শানু। জিজ্ঞেস করেছিলেন এতদিন পরেও এমনটা হয়? উত্তরে আশা জী কুমার শানুকে বলেছিলেন, ”যতদিন আমার এমনটা হবে ততদিন জানব আমি একজন শিল্পী। যেদিন থেকে আমার মঞ্চে ওঠার আগে আর হাত ঠান্ডা হবে না সেদিন থেকে নিজেকে আর আমি একজন শিল্পী বা গায়িকা বলে গণ্য করব না।” যা শুনে রীতিমত অভিভূত হয়ে পড়েন কুমার শানু। আর সেই স্মৃতিই ভাগ করে নিতে চলেছেন এই সপ্তাহের পর্বে তিনি।  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব