দ্বিতীয়বার মা হতে চলেছেন ‘কুমকুম ভাগ্য’-খ্যাত বাঙালি অভিনেত্রী

দ্বিতীয় সন্তান নেওয়ার লাইন পড়েছে তারকা মহলে। দ্বিতীয়বার মা হতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পুজা বন্দোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় সন্তান নেওয়ার লাইন পড়েছে তারকা মহলে। দ্বিতীয়বার মা হতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়। ‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালের মাধ্যমে আলোচনায় এসেছিলেন বঙ্গ তনয়া।  মুম্বই টেলি ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ পূজা বন্দোপাধ্যায়। শুক্রবার (২৮ মার্চ) মাতৃত্বকালীন একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সুখবর দিলেন অভিনেত্রী।  যেখানে তাঁর বেবি বাম্প স্পষ্ট। একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী জুনে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন পূজা। তাঁর প্রথম সন্তানের বয়স এখন ৩ বছর। অর্থাৎ মেয়ের ৩ বছরের মধ্যেই দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী।

যদিও দুটি সন্তানের পরিকল্পনা আগেই করে রেখে ছিলেন পূজা। একটি পুরোনো সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি এবং তাঁর স্বামী সন্দীপ সেজওয়াল উভয়েই দুটি সন্তান চেয়েছিলেন। তাই সে তাঁর দ্বিতীয় গর্ভাবস্থায় খুশি। অভিনেত্রী জানিয়েছেন, প্রথম গর্ভাবস্থার সময়েও তিনি আরামে ছিলেন। কাজে বিরতি নিয়েছিলেন। দ্বিতীয় গর্ভাবস্থাতেও তাঁর একই পরিকল্পনা। কোনও গুরুতর কাজ নিতে চাইছেন না। এখনও বিরতিতে আছেন অভিনেত্রী।

এই মূহুর্তে তিনি পরিবার বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছেন। এই কারণেই সমস্ত টেলিভিশন শো থেকে তিনি বিদায় নিয়েছেন। পূজাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল, ‘বড়ে আচ্ছা লাগতা হ্যায়’ ধারাবাহিকে। এরপর থেকে তিনি আর কোনও শোয়ে চুক্তিবদ্ধ হননি। এই বিষয়ে তিনি বলেছেন, তাঁর সন্তানরা একটু বড় হলে কাজে ফিরবেন, বর্তমানে তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন তাঁর দ্বিতীয় মাতৃত্বকালীন সময়কালে।

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের