‘লক্ষ্মী সাজে’ ধনসম্পদের দেবীর আরাধনা করলেন ঋতুপর্ণা

আয়োজনে ছিল না খামতি। কাঁসার থালায় ছোট্ট দেবী মূর্তি। সেখানেই সাজানো ধানের শিষ, পান পাতা, গাঁদা ফুলের মালা। আর নিজে সেজেছেন ‘কনক’ সাজে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর ঘরোয়া ভাবে লক্ষ্মী দেবী’র আরাধনা করেন তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (RITUPARNA SENGUPTA)। এবারেও ‘লক্ষ্মী সাজে’ ধনসম্পদের দেবী’র (LAXMI) উপাসনা করলেন তিনি। দুর্গাপুজোয় তিনি ছিলেন মুম্বইয়ে। এসেছিলেন কলকাতাতেও। আর শারদোৎসব মিটতেই তিনি চলে গিয়েছিলেন সিঙ্গাপুরে। সেখানেই করলেন দেবী আরাধনা।

তারকা অভিনেত্রীর স্বামী থাকেন সিঙ্গাপুরে। তাঁদের সন্তানরাও থাকেন এখানেই। সিঙ্গাপুরের নিজের বাড়িতে দেবীর আরাধনা অনাড়ম্বর ভাবেই করলেন ঋতুপর্ণা। তবে আয়োজনে ছিল না খামতি। কাঁসার থালায় ছোট্ট দেবী মূর্তি। সেখানেই সাজানো ধানের শিষ, পান পাতা, গাঁদা ফুলের মালা।

আর নিজে সেজেছেন ‘কনক’ সাজে। গলা, কানে, হাতে সোনার গয়না। কপালে সিঁদুরের বড় টিপ। আর সিঁথিতে লম্বা করে টানা সিঁদুর। পরনে চেক শাড়ি। এভাবেই খোলা চুলে হাসি মুখে হাতে প্রতিমা ও পুজোর উপকরণ নিয়ে ছবি তুলেছেন তিনি। সেই ছবি আপলোড করেছেন নিজের ইনস্টা অ্যাকাউন্টে। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ লক্ষ্মীপুজো’। তাঁর প্রার্থনা সকলে যাতে সুখ এবং ধনসম্পদ পান।

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাই কোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাসের মধ্যেই আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা