‘নারীরা অলস’ মন্তব্যে সমালোচনার ঝড়! তড়িঘড়ি ক্ষমা চাইলেন সোনালি কুলকার্নি

যদি অজান্তে, কাউকে ব্যথা দিয়ে থাকি, তাহলে আমি হৃদয় থেকে ক্ষমা চাইছি। আমি একজন কঠিন আশাবাদী এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জীবন সত্যিই সুন্দর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়া তছনছ সিংহম অভিনেত্রী সোনালি কুলকার্নির একটি বিস্ফোরক মন্তব্য নিয়ে। আধুনিক মহিলারা কেন গৃহবন্দী জীবনযাপন করছেন, কারণ তাঁরা অলস। দিন কয়েক আগে আধুনিক ভারতীয় মহিলাদের সম্পর্কে একটি অনুষ্ঠানে অভিনেত্রী বলেছিলেন, এ দেশে এমন অনেক মহিলা আছেন, যাঁরা ভালো রোজগার করে এমন স্বামী চান। যাঁদের বড় গাড়ি আছে, বাড়ি আছে। সেই মহিলাদের কখনও কখনও নিজেদেরকেও প্রশ্ন করা উচিত যে, এমন পুরুষদের বিয়ে করার আগে নিজেদেরকেও সাবলীল হওয়া উচিত। নয়তো মহিলারা ‘অলস’। তিনি আরও বলেন, “আমি প্রত্যেককে অনুরোধ করছি আপনাদের ঘরে এমন নারীদের লালন-পালন করুন। যারা নিজেদের জন্য সক্ষম এবং উপার্জন করতে পারে। আপনি আপনার বাড়িতে যদি একটি নতুন ফ্রিজ আনেন, তাহলে আপনি এর অর্ধেক দাম দিন।”

ব্যস, এই ঘটনার পরেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কিছু অংশের মানুষ মহিলাদের নিয়ে তাঁর বর্ণনা একেবারেই পছন্দ করেননি। আর এই ঘটনা থেকে তড়িঘড়ি বেরোনোর জন্যেই শনিবার রাতে, সোনালি সকলের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি পোস্ট করলেন। যেখানে তিনি লিখেছেন, “প্রিয় সবাই, আমি যে প্রতিক্রিয়া পাচ্ছি তাতে আমি অভিভূত। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে সমগ্র প্রেস এবং মিডিয়াকে। আমার সঙ্গে সংযোগ করার জন্য আমি অভিভূত। আমি নিজে একজন নারী, কিন্তু আমার উদ্দেশ্য অন্য নারীদের আঘাত করা নয়। আমাকে ব্যক্তিগতভাবে প্রশংসা বা সমালোচনা করার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আশা করি, আমরা চিন্তার আরও খোলামেলা আদান-প্রদান করতে সক্ষম হব। এটি কেবল শক্তিশালী হবে যদি আমরা নারীরা আমাদের দুর্বলতা এবং জ্ঞানের সঙ্গে ন্যায্য এবং সক্ষম প্রাণী হিসাবে উজ্জ্বল হই। আমরা যদি অন্তর্ভুক্তিমূলক এবং সহানুভূতিশীল হই, তবে আমরা একটি স্বাস্থ্যকর, সুখী পরিবেশ গড়ে তুলতে পারব।”

দিল চাহতা অভিনেত্রী আরও জানান, “যদি অজান্তে, কাউকে ব্যথা দিয়ে থাকি, তাহলে আমি হৃদয় থেকে ক্ষমা চাইছি। আমি একজন কঠিন আশাবাদী এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জীবন সত্যিই সুন্দর। আপনার ধৈর্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ। এই ঘটনা থেকে আমি অনেক কিছু শিখেছি।”

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট