রাহুলের মৃত্যুতে বিতর্কে জড়িয়ে মহিলা কমিশনের সভাপতি পদ ছাড়ছেন লীনা গঙ্গোপাধ্যায়

অভিনেতার মৃত্যুর ৭২ ঘন্টা কেটে গেলেও এখনও চুপ 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের প্রয়োজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিপাকে পড়ে মহিলা কমিশনের সভাপতি পদ ছাডলেন লীনা গঙ্গোপাধ্যায়।তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রবিবাসরীয় (২৯ মার্চ) সন্ধ্যায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে গিয়েই মর্মান্তিক পরিণতি হয়েছে অভিনেতার। স্থানীয়দের দেওয়া তথ্যানুসারে, ঘটনার দিন অভিনেতা এবং তাঁর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রের হাঁটু জলে দাঁড়িয়ে নাচের শুটিং করছিলেন। তখনই একটি ঢেউ আসতে অভিনেত্রী পড়ে যান সমুদ্রে, এবং তাঁকে বাঁচাতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান অভিনেতা। ঘন্টাখানেক খোঁজা খুঁজির পর অভিনেতাকে উদ্ধার করা হয়, কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। নায়কের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, তিনি জলে ডুবে মারা গিয়েছেন। কিন্তু অভিনেতার মৃত্যুর ৭২ ঘন্টা কেটে গেলেও এখনও চুপ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রয়োজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স। রাহুলের মৃত্যুর পরেই অনেকে শুটিং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেদিন সঠিক নিরাপত্তার প্রোটোকল মেনে শুটিং হচ্ছিল কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অভিনেতার সহকর্মীরা। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন সেলেবদের সিংহভাগ।

আজ বৈঠকে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্ট ফোরাম, পাশাপাশি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। কিন্তু তাও এখনও মুখ খোলেনি লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট। এই ঘটনায় সর্বভারতীয় সিনে সংগঠন থেকেও রাহুলের পরিবার কে মোটা টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। তাও মুখ খোলেনি ম্যাজিক মোমেন্ট। ফলত, এইমুহূর্তে ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হচ্ছে সিরিয়াল নির্মাতাদের। প্রশ্নের মুখে পড়েছেন সিরিয়ালের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ও। তাই এখন শোনা যাচ্ছে, বিতর্কের মুখে পড়ে রাজ্যের মহিলা কমিশনের সভাপতি পদ ছাড়তে চলেছেন লীনা গঙ্গোপাধ্যায়।

বুধবার দুপুরেই জানা গিয়েছিল, ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। তার ঠিক পরই লীনা গঙ্গোপাধ্যায়ের মহিলা কমিশনের সভাপতি পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন সহকর্মী শৈবাল বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরও জানালেন, রাহুলের মৃত্যুর তদন্ত যাতে ঠিকমতো হয়, সেই কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর একটি সাক্ষাৎকারে লীনা রাহুলের মৃত্যুর বিষয়ে বলেছিলেন, এই ঘটনায় তিনি মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত। ইউনিটের কলাকুশলীদের যা শুনেছেন, তাতে শুটিং স্পটে হাঁটু জলের বেশি জল ছিল না। তখন একটা ঢেউ চলে আসায় রাহুলের পা স্লিপ করে যায় স্ক্রিপ্টে কি জলে শুটিংয়ের দৃশ্য থাকলেও গভীর জলে শুটিংয়ের দৃশ্য ছিল না। তাই হাঁটু অবধি জল ছিল। তালসারিতে শুটিংয়ের অনুমতি ছিল, একজন কো-অর্ডিনেটর অ্যারেঞ্জ করে দিয়েছিল। এবার নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যের মহিলা কমিশমনের চেয়ারপার্সন পদ ছাড়লেন লীনা।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের