দীর্ঘ ১৭ বছরের জার্নি শেষ, বিদায় নিচ্ছে ‘রান্নাঘর’, সুদীপার কান্না থামাতে অভিনব ব্যবস্থা চ্যানেলের

শেষ দিনের শুটিং যাতে হাসিমুখে বিদায় জানাই, তার জন্য যা যা করা হয়েছে, আমার জন্য যা করা হয়েছে, আমি কখনও ভুলতে পারব না

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সফর শেষ। প্রায় ১৭ বছরের জার্নি শেষ করলেন রান্নাঘরের রানী সুদীপা চট্টোপাধ্যায়। একের পর এক নতুনের হিড়িক, যার দাপটে পুরনোরা রীতিমতো লোটাকম্বল গোটাতে বাধ্য হচ্ছে। আগামী ২রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্দ্রানী হালদার সঞ্চালিত ‘ঘরে ঘরে জি বাংলা’। এই শোয়ের প্রোমো রিলিজ হওয়ার পর থেকেই দর্শকরা ভেবেই নিয়েছিলেন যে, রান্নাঘর নয়তো দিদি নং ওয়ান, দুটির মধ্যে যে কোনও একটি পপুলার শো জি বাংলার পর্দা থেকে বিদায় নিতে চলেছে। কিছুদিন আগে আচমকাই চাউর উঠেছিল যে, দিদি নং ওয়ান নিয়ে এত বিতর্ক হচ্ছে যে এবার হয়তো এই শোই বিদায় নেবে। কিন্তু দিদি নং ওয়ান-জি বাংলার মুল ইউএসপি বলা চলে, তাই এই শোকে কোনভাবেই বন্ধ করা যাবেনা। সুতরাং বাকি রইল সুদীপার ‘রান্নাঘর’। প্রায় ১৭ বছর ধরে এই শো রাজত্ব করে চলছে জি বাংলার পর্দায়। নিত্য-নতুন, দেশ-বিদেশের একাধিক রান্না শিখিয়েছেন সুদীপা তাঁর দর্শকদের। যদিও বেশ কয়েকদিন ধরে সুদীপাকে নিয়ে একাধিক বিতর্ক ডানা মেলেছিল।

তাই রান্নাঘর জনপ্রিয়তা হারাচ্ছিল। দর্শকদের ধারণা সত্যি হল, আগামী ৩১ ডিসেম্বর রান্নাঘরের শেষ পর্ব সম্প্রচারিত হবে। সুদীপার জায়গা দখল করছেন ইন্দ্রানী হালদার। প্রায় ১৭ বছর ধরে, প্রতিদিন বিকেলবেলা তাঁকেই দেখে এসেছেন দর্শক। তবে নতুন বছর থেকে আর দেখা যাবেনা তাঁকে বিকেল ৫ টায়। ইতিমধ্যেই শেষ হয়েছে শেষ পর্বের শুটিং। এক বেসরকারি প্রতিবেদন অনুযায়ী সুদীপার কথায়, “বিশ্বাস করুন, শেষ হয়ে যাচ্ছে বলে কোনও অভিযোগ নেই। হ্যাঁ কষ্ট তো হচ্ছেই। সেই ছোট্ট ঘর থেকে শুটিং শুরু করা। তার পর এই সাফল্য শেষ হয়ে যাচ্ছে, মন খারাপ হবে না? কিন্তু শেষ দিনের শুটিং যাতে হাসিমুখে বিদায় জানাই, তার জন্য যা যা করা হয়েছে, আমার জন্য যা করা হয়েছে, আমি কখনও ভুলতে পারব না।”

তিনি আরও বলেন, “আমি যাতে বেশি না কাঁদি, তার জন্য কাঞ্চনদাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। যাতে হাসি-মজায় কাটে শেষ দিনটা। আমার ডাক নাম পিঙ্কি। তাই গোলাপি রঙের গোলাপের একটি সুন্দর ফুলের তোড়া উপহার দিয়েছে সবাই। শুধু কি তাই? শুটিংয়ে ঢুকে আমি তো অবাক। মনে হচ্ছে যেন বিয়েবাড়ি। এক ট্রে মিষ্টি, নোনতা খাবার। ফ্লোরের বাইরে বাঁধা হয়েছিল প্যান্ডেল। সেখানে খাবারের সারি। সব খাবারগুলোই আমার প্রিয়। পোলাও, মাটন, চিংড়ির মালাইকারি, চাটনি পাপড়। পাত পে়ড়ে প্রায় ১৮০ জনকে খাইয়েছে চ্যানেল। বিদায়বেলায় এত কিছু হলে কি আর মন খারাপ হয়! তবুও শুটিং মিস করব, কিন্তু আমার কোনও অভিযোগ নেই।”

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর