দীপাবলির পরই দুঃসংবাদ, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন লোপামুদ্রা মিত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে দুঃসংবাদ। কাছের মানুষকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন গায়িকা লোপামুদ্রা মিত্র(Lopamudra Mitra)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মারফত গায়িকা জানান, বাউল গানের পরিচিত মুখ ষষ্ঠী দাস বাউল প্রয়াত হয়েছেন(Sosthi Das Baul Death)। এদিনের পোস্টে গায়িকা লেখেন, ‘এতো তাড়াতাড়ি ষষ্ঠীদা চলে যাবেন, ভাবিনি। একটা কথাই শুধু মনে হচ্ছে, জয়-লোপা এক্সপ্রেস যে কারণে আবার কাজ শুরু করছিল, তার প্রধান কারণ, ষষ্ঠী দাস বাউল দাদার চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করা।’

আরও পড়ুনঃ আর মাত্র কয়েক ঘন্টা, বিদায় নেবেন বড়মা, রাস্তায় হাজার পুলিশ

এছাড়া লোপামুদ্রা আরও বলেন, ‘অনেক ইচ্ছে মনের ভেতরেই থেকে গেল ষষ্ঠী দা। জয়-লোপা এক্সপ্রেস চলবে। দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। এর মধ্যে তুমি না বলে চলে গেলে। বড্ড মন খারাপ করবে যে আমাদের। পরলোকে ভালো থেকো বাউল দাদা। আবার দেখা হবে, আমার মনের মানুষের সনে।’ গায়িকার পোস্টে এদিন ঝরে পড়ল স্বজন হারানোর বেদনা।

সংগীত পরিচালক জয় সরকার(Joy Sarkar) এবং গায়িকা লোপামুদ্রা মিত্রের সঙ্গে ষষ্ঠী দাস বাউলের পরিচয় দীর্ঘদিনের। মূলত তাঁর কারণেই জয়-লোপা এক্সপ্রেসের(Joy-Lopa Express) সূচনা। এহেন পরিস্থিতিতে নিজের বাউল দাদাকে হারিয়ে শোকাহত লোপা। পোস্টের কমেন্ট বক্সে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ষষ্ঠী দাস বাউলের আত্মার চিরশান্তি কামনা করেছেন। অনেকে তাঁর মৃত্যুর খবর এখনও বিশ্বাস করে উঠতে পারেননি। সেই কমেন্ট ফুটে উঠল পোস্টের নিচে।

আরও পড়ুনঃ অপেক্ষার আরও ১০ মাস, পূর্ণ পথে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৭ থেকে ২০০৭ সাল অবধি একটানা লোপামুদ্রার গানের আসরে সঙ্গত দিতেন জয়। আসলে গানই যে তাঁদের একসঙ্গে বেঁধে দিয়েছিল। বাংলা সংগীতের দুনিয়ার এই জুটিকে ভালোবাসে ফেলেন দর্শকরা। আবারও চলতে শুরু করেছে জয়-লোপা এক্সপ্রেস। কলকাতা কনসার্টের দিনক্ষণ হয়তো কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে। সেই মর্মে একটি পোস্টও করেছিলেন গায়িকা। কিন্তু তারই মাঝে ঘটে গেল এই অনভিপ্রেত ঘটনা। বাউল দাদার আত্মার শান্তি কামনা করেছেন গায়িকা।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি