বাগদান সারলেন মধুমিতা-দেবমাল্য, কবে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। আগামী ২৩ জানুয়ারি বসন্ত পঞ্চমীর শুভ লগ্নে সাতপাকে বাঁধা পড়বেন তিনি। তার আগে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে সেরে ফেললেন বাগদান পর্ব। পাত্র দেবমাল্য চক্রবর্তী মধুমিতার ছোটবেলার বন্ধু। তাঁদের প্রেমের সম্পর্ক প্রায় তিন বছরের কাছাকাছি। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে ভালোবাসা আর সেখান থেকেই বিয়ে।

জানা গিয়েছে, মধুমিতার বিয়ে হবে তাঁর বারুইপুরের এক আত্মীয়ের বাড়িতে। বিয়ের পর বৌভাতের অনুষ্ঠান হবে ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে। তার আগেই বিয়ের আবহে মেতেছেন হবু বর কনে। হাজার ব্যস্ততার মাঝেও বিয়ের সমস্ত আয়োজন সামলাচ্ছেন অভিনেত্রী। চলছে বিয়ের কেনাকাটাও।

আরও পড়ুন: ‘আমি কাজ থেকে বিরতি নিচ্ছি’, নেহার রহস্যময় পোস্টে তোলপাড় নেটমহল, কী হয়েছে গায়িকার?

রবিবার সোশাল মিডিয়ায় এনগেজমেন্টের একাধিক ছবি শেয়ার করেন মধুমিতা। সেদিনই ছিল তাঁদের ব্যাচেলর পার্টি। আনন্দঘন সেই মুহূর্তেই একে অপরকে আংটি পরিয়ে দেন মধুমিতা ও দেবমাল্য। তৈরি হয় এক বিশেষ মুহূর্ত। হাঁটু গেড়ে বসে মধুমিতা দেবমাল্যকে আংটি পরান আবার একই পোজে দেবমাল্যও আংটি পরিয়ে দেন তাঁকে। এদিন মধূমিতাকে দেখা গিয়েছে মেরুন রঙের সুন্দর গাউনে আর দেবমাল্য পড়েছিলেন কালো সাফারি। এবার বিয়ের সাজে অভিনেত্রীকে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন