মহেশ ভাটের হৃদযন্ত্রে অস্ত্রোপচার, এখন কেমন আছেন তিনি

সবকিছু ঠিকঠাকই হয়েছে। বাবা এখন ঠিক আছেন। এর থেকে বেশি কিছু বলতে পারব না। হাসপাতালে খুব বেশি লোককে প্রবেশ করার অনুমতি ছিলনা

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ নতুন মাম্মি আলিয়ার বাবা পরিচালক-প্রযোজক মহেশ ভাট। হার্টে অস্ত্রোপচার হয়েছে তাঁর। দিন কয়েক আগেই পরিচালকের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তড়িঘড়ি নিকটবর্তী হাস পাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চটজলদি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। রুটিন চেকাপের জন্যে গেলেও পরিচালক-প্রযোজককে অবিলম্বে অস্ত্রোপচার করার পরামর্শ দেন চিকিৎসক। সেই মতোই হার্ট সার্জারি হয় পরিচালকের।

এদিন মহেশের ছেলে রাহুল ভাট বাবার স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়ে জানিয়েছেন, সপ্তাহের শুরুতেই তাঁর বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং সেখানে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয়ে। তবে এখন তিনি বাড়িতে ফিরেছেন এবং অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, ‘সবকিছু ঠিকঠাকই হয়েছে। বাবা এখন ঠিক আছেন। এর থেকে বেশি কিছু বলতে পারব না। হাসপাতালে খুব বেশি লোককে প্রবেশ করার অনুমতি ছিলনা’। তবে প্রতিবেদন অনুসারে, রাহুল একাই মহেশ ভাটের স্বাস্থ্য সম্পর্কিত আপডেট দিলেও সোনি রাজদান, পূজা ভাট এবং আলিয়া ভাট সহ অন্য কেউ এই বিষয়ে মন্তব্য করেননি। এদিকে আলিয়া এখন কাপুর বংশের বউমা। সদ্য মা হয়েছেন, মেয়ের মা রেখেছেন রাহা।

যদিও ২ বছর আগে মেয়ের দেখাবেন না বলেই জানিয়ে দিয়েছেন রালিয়া জুটি। কিছুদিন আগেই আলিয়া তাঁর শ্বশুরবাড়ি পরিবারের সবার সঙ্গে একটি গ্রুপ ছবি শেয়ার করেন। যেখানে সবাইকে দেখা গেলেও আলিয়ার পরিবারের কাওকে দেখা যায়নি। গত ২০ সেপ্টেম্বর, ৭৪ বছরে পা দিয়েছেন পরিচালক-প্রযোজক মহেশ ভাট। ১৯৭৪ সালে ‘মনজিলে অউপ ভি হ্যায়’ ছবি দিয়ে পরিচালক হিসেবে বলিউডে ডেবিউ করেন তিনি। পরবর্তীতে ‘আর্থ’ (১৯৮২), ‘সরাংশ'(১৯৯৪), ‘আশিকি’ (১৯৯০), ‘সড়ক’ (১৯৯১) এবং ‘জখম’ (১৯৯৯)-এর মতো একাধিক প্রশংসনীয় ও সফল ছবিতে পরিচালনা করেন মহেশ ভাট। পরিচালকের পাশাপাশি একজন চিত্রনাট্যকার এবং প্রযোজকও তিনি। সম্প্রতি দাদু হয়েছেন তিনি।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে