রাজনীতি ও সংসার জীবনে ব্যর্থ হয়ে সিদ্ধান্ত বদলালেন মাহি

কিন্তু নির্বাচন আর সংসার জীবনের ব্যর্থ হওয়ার পরই সিদ্ধান্ত বদলান মাহি। সম্প্রতি একটি গণমাধ্যমকে অভিনেত্রী জানান, অনেক প্রস্তাব আসছে তাঁর কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। পেশাগত হোক বা ব্যক্তিগত, তাঁকে নিয়ে সর্বদা চলছেই। বাংলাদেশের দ্বাদশ সাংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি, সাধ্যমত প্রচারও চালিয়েছিলেন। কিন্তু ব্যাপক ভোটে হেরে যান অভিনেত্রী। তখন তাঁর দ্বিতীয় স্বামী রকিব সরকারকেও তাঁর হয়ে প্রচার চালাতে দেখা গিয়েছিল। কিন্তু ভোটপর্ব মিটতেই নাকি তাঁদের ছাদ আলাদা হয়েছে। যদিও গুঞ্জনের অবসান অভিনেত্রী নিজেই করেন। গত মাসে আচমকাই অনলাইনে একটি ভিডিও পোস্টে অভিনেত্রী কাঁদতে কাঁদতে জানান যে, তাঁর দ্বিতীয় বিয়েও টিকল না। খুব শীঘ্রই স্বামী রকিব কে ডিভোর্স দিতে চলেছেন তিনি। তাঁদের মধ্যে কিছু বিষয়ে সমস্যার কারণেই এই সিদ্ধান্ত।

নায়িকার এমন সিদ্ধান্তে ভক্তরা রীতিমতো অবাক। কিন্তু এই বিষয়ে বিষয়ে এখনও মুখ খুলছেন না। মাঝে মাঝে ভন্বিতার সুরে নায়িকার নাম না করেই তাঁকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনেন রকিব। আবার কখনও বোঝান যে, মাহির সঙ্গে তাঁর সম্পর্ক একেবারেই ঠিক। বউয়ের সঙ্গে একাধিক ছবিও শেয়ার করেন। ২০২০ সালে প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার পর দ্বিতীয়বার রকিবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। সেই ঘরে ২০২৩ সালে পুত্রসন্তানের জন্ম দেন মাহি।

কিন্তু ছেলের ১ বছর হতে না হতেই তাঁর বাবার সঙ্গে আলাদা হচ্ছেন কেন অভিনেত্রী? সেই উত্তরই এখন খুঁজছেন নেটমহল। এরইমধ্যে আবার শোনা যাচ্ছে, মাহি নতুন সিদ্ধান্ত নিয়েছেন। আবারও অভিনয়ে মনোযোগী হতে চলেছেন। অথচ দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় তিনি নিজেই জানিয়েছিলেন, আর অভিনয় করবেন না। কিন্তু নির্বাচন আর সংসার জীবনের ব্যর্থ হওয়ার পরই সিদ্ধান্ত বদলান মাহি। সম্প্রতি একটি গণমাধ্যমকে অভিনেত্রী জানান, অনেক প্রস্তাব আসছে তাঁর কাছে। বড় নির্মাতা ও ভালো প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর সঙ্গে কাজ করতে চাইছেন। তাই আবারও কাজ করতে চলেছেন মাহি। তবে রাজনীতি থেকে অবসর নেবেন না। অভিনয় ও রাজনীতি একসঙ্গেই সামলাবেন। তাঁকে পর্দায় শেষ দেখা গিয়েছিল ২০২১ সালে।

বারাসত-মধ্যমগ্রামে কালীপুজোর ভিড় সামলাতে ৩ হাজার পুলিশ, জারি একাধিক বিধিনিষেধ

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন