হাসিনার দলের হয়ে ভোটে লড়তে মনোনয়ন ফর্ম কিনলেন মাহি

খবর, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ- ২ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মাহিয়া মাহি। নৌকার মাঝি হতে চান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বর্তমানে তারকাদের রাজনীতিতে প্রবেশ তা চমকপ্রদ কোনও বিষয় নয়। টলিউড, বলিউড, দক্ষিণী মহল, ভোজপুরি-সহ একাধিক বিনোদন মহলের তারকারা রাজনীতিতে প্রবেশ করছেন। সেই তালিকায় বাদ নেই ঢাকাই ইন্ডাস্ট্রির তারকারাও। গতবছর থেকেই জল্পনা চলছে যে, ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এবার রাজনীতিতে পা ফেলতে চলেছেন। কিন্তু এরপর তিনি মা হওয়ার কারণে সেই জল্পনায় তালা পড়ে যায়। বর্তমানে আবারও সেই জল্পনা শুরু হয়েছে।

তবে এবার সেই গুঞ্জনের অবসান ঘটালেন মাহি নিজেই। খবর, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ- ২ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মাহিয়া মাহি। নৌকার মাঝি হতে চান তিনি। এরই অংশ হিসেবে গত শনিবার (১৮ নভেম্বর) দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাহি। আর সেদিন রাতে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। মাহির কথায়, ১৮ নভেম্বর বিকেলে আওয়ামি লিগের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর (মাহিয়া মাহি) পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আর আজ ২০ নভেম্বর তিনি উপস্থিত থেকে ফরম জমা দেবেন। আরও খবর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছেন তিনি। দিন কয়েক ধরেই মাহিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচার সারতে দেখা গিয়েছিল। সে সময় বিভিন্ন সমাবেশেও অংশ নিয়েছিলেন তিনি।

এই মূহুর্তে মনোনয়ন বিক্রির প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১০৭৪ টি। সরাসরি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১০৬০টি। অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৪টি।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়