অবশেষে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন মাহির দ্বিতীয় স্বামী

আমি আসলে এসময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিচ্ছি। আমিও একটা ভিডিও করে সব কিছু বলব। আমি এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি একটু সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের দ্বাদশ সাংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর হয়ে দাঁড়িয়েছিলেন ঢালিউডের সুপারস্টার অভিনেত্রী মাহিয়া মাহি। নির্বাচনের আগে ব্যাপকভাবে প্রচারণা সেরেছিলেন মাহি। কিন্তু ভোটে হারার পর একপ্রকার লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন মাহি। তাঁর সঙ্গে সঙ্গে অভিনেত্রীর দ্বিতীয় স্বামীও প্রচারের কাজে নেমে ছিলেন। কিন্তু ভোটে হারার পর তাঁদের কাউকেই আর জনসমক্ষে দেখা যায়নি। তখন থেকেই জল্পনা ওঠে যে, দ্বিতীয় স্বামীর সঙ্গে সম্পর্ক ভাল নেই মাহির। তাঁরা এক ছাদের তলায় থাকছেন না। অবশেষে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে এসে নিজেই বিচ্ছেদের খবর জানান মাহি। নিশ্চিত করেন, বর্তমানে তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গে এক ছাদের তলায় থাকছেন না।

শীঘ্রই তাঁরা আইনত বিচ্ছেদের পথে হাঁটবেন। তাঁদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা হওয়ার কারণে দ্রুতই তাঁরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা করবেন। তবে দুজনের সিদ্ধান্তেই বিচ্ছেদ হবে তাঁদের। তবে ছেলে ফারিশকে নিজের কাছে রাখবেন বলেই জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর স্বামী রকিব ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য। এবং মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বিয়ের পরে রাজনীতিতে আসেন মাহি। এতকিছুর পরেও অভিনেত্রীর দ্বিতীয় ঘর ভাঙনের কথা শুনে রীতিমতো অবাক সবাই। এবার সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদে নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর স্বামী রকিব সরকার। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিচ্ছেদ প্রসঙ্গে একটি বাংলাদেশি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আসলে এসময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিচ্ছি। আমিও একটা ভিডিও করে সব কিছু বলব। আমি এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি একটু সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি।’ এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাঁরা আলাদা আছেন কিনা? এর উত্তরে রাকিব সরকার বলেন, মাহির ভিডিও দেখেই সব জানতে পেরেছেন, নতুন করে আর কিছু বলতে চান না।

তবে কবে তাদের বিচ্ছেদ হবে তা জানাননি রাকিব সরকার। তবে তিনি জানিয়েছেন যে, একটি ভিডিও বার্তার মাধ্যমে খুব তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার করবেন তিনি। প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। কিন্তু ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এবার বিয়ের ৩ বছর কাটতে না কাটতেই দ্বিতীয় স্বামীর ঘরও ছাড়লেন মাহি। ২০২৩ সালে দ্বিতীয় স্বামীর ঘরেই মা হন অভিনেত্রী। এদিকে মাহির বিচ্ছেদের খবর জানতে পেরেছেন তাঁর প্রাক্তন স্বামী পারভেজ মাহমুদ অপু। মাহির সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে আর সংসার জীবনে পা দেননি মাহির প্রথম স্বামী। কিন্তু মাহির বিচ্ছেদের কথা শোনা মাত্রই তিনি জানালেন, শিগগির বিয়ে করতে চলেছেন। এই মূহুর্তে তাঁর পরিবার মেয়ে খুঁজছে। মেয়ে যত পেলেই বিয়ে করবেন।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী