শ্যুটিং শেষ হল মৈনাকের ‘মিনি’ ছবির

'চিনি' সিনেমার বক্স অফিসে সাফল্যের পর 'মিনি' ছবির কাজ শেষ করলেন পরিচালক মৈনাক ভৌমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘চিনি’ সিনেমার বক্স অফিসে সাফল্যের পর ‘মিনি’ ছবির কাজ শেষ করলেন পরিচালক মৈনাক ভৌমিক। শুক্রবা রাতেই এই ছবির শ্যুটিং পর্ব শেষ করেছেন মৈনাক। এবার পোস্ট প্রোডাকশনে যাবে সিনেমাটি। দুই অসম বয়সের মেয়ের বন্ধুত্বের কাহিন ফুটে উঠবে ‘মিনি’ ছবিতে। এক ভিন্নস্বাদের নারীকেন্দ্রিক ছবির গল্প বুনে ফেলেছেন মৈনাক ভৌমিক। নারীকেন্দ্রিক ছবির মূল চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী ও খুদে অভিনেত্রী অয়ন্না চ্যাটার্জী। তিতলি এবং মিনি, দুই বন্ধু। একজন চায় বড় হতে, আরেকজনের ইচ্ছে সে আরও লম্বা হোক। এই দুই অসমবয়সি বান্ধবীর মনস্তত্ত্ব নিয়েই এগোবে গল্প।

ছবির প্রযোজক রাহুল ভঞ্জ এবং অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। তাঁদের প্রযোজনা সংস্থা ‘স্মল টক আইডিয়াস’-এর তরফে দর্শকদের এই ছবি উপহার দেওয়া হবে। এই ছবির শ্যুটিং শুরুর আগে অভিনেত্রী মিমি চক্রবর্তী জানিয়েছিলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড মৈনাকের সঙ্গে কাজ করার জন্য। ওঁর সঙ্গে আমার প্রথম আলাপ ক্রিসক্রস-এর সময় থেকে। ও-ই সিনেমাটার চিত্রনাট্য লিখেছিল। পরে লকডাউনের সময় একদিন মৈনাক আমাকে ফোন করে এই ছবির গল্পটা বলে। এই প্রজন্মের কথা মাথায় রেখে আমার সত্যিই ওঁর আইডিয়াটা দারুণ লেগেছে।’

এদিকে শুক্রবার ‘মিনি’ ছবির শ্যুটিং শেষে অভিনেত্রী মিমি চক্রবর্তী জানিয়েছেন, ‘পরিচালক মৈনাকের সঙ্গে প্রথম কাজ আমার। আর পুচকি মানে মিনির চরিত্রে অয়ন্নার কাজ খুব ভালো লাগবে আপনাদের।’ ছবির র‍্যাপ আপ প্রসঙ্গে পরিচালক মৈনাক ভৌমিক জানিয়েছেন, ‘খুব মজা করে কাজ করেছি। মিমির সঙ্গে তো বন্ধুর মতই কাজ করেছি। তবে অয়ন্নার অভিনয় ভালো লাগবে আপনাদের। মাসি ও বোনঝির মিষ্টি সম্পর্কের গল্প।’

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর