‘আমি সিঙ্গেল’ ফরাসি প্রেমিকের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার মল্লিকার

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৪ এর শেষে এসে এবার বিচ্ছেদের কথা মেনে নিলেন মল্লিকা শেরাওয়াত। জানালেন তিনি আর তাঁর ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানস আর একসঙ্গে নেই। তবে কী কারণে বিচ্ছিন্ন হলেন অভিনেত্রী ? তা পরিস্কারভাবে জানা না গেলেও অভিনেত্রী জানিয়েছেন,তিনি ভরসা করতে পারছেন না তাঁর প্রেমিককে। যদিও এই নিয়ে আর কিছুই বলেন নি অভিনেত্রী।

সোমবার(২৫ নভেম্বর)রাতে আনু্ষ্ঠানিক ভাবে ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন মল্লিকা। দীর্ঘদিন ধরেই ফরাসি নাগরিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে সম্পর্কে ছিলেন মল্লিকা।জানা গিয়েছে,২০১৬ থেকে ২০২৪— আট বছর সম্পর্কে ছিলেন সিরিল-মল্লিকা।একসঙ্গেই থাকতেন তাঁরা।

বিচ্ছেদের কথা নিয়ে এক সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলেন, ‘আমরা আলাদা হয়ে গিয়েছি।এই সম্পর্কটা আর নেই। তবে এই বিষয়ে আমি এর বেশি কিছুই বলতে চাই না।’এর পরেই একাধিক সাক্ষাৎকারে মল্লিকা জানান, তিনি খুব একা। প্রেম ভেঙেছে তাঁর। তাঁদের সম্পর্ক খুবই গভীর ছিল। আচমকা তাতে দাঁড়ি পড়ায় ভেঙে পড়েছে সে।ভীষণ একা বোধ করছে অভিনেত্রী।

একইসঙ্গে জানিয়েছিলেন, বর্তমানে ভরসা করার মতো যোগ্য ব্যক্তির সংখ্যা ক্রমশ কমে আসছে। এই নিয়ে শোরগোল গোটা নেটপাড়া।নেটপাড়ার একাংশের মতে সম্পর্কে বিশ্বাস না থাকায় বিচ্ছেদের একমাত্র কারণ।

তবে বিয়ে নিয়ে অভিনেত্রী জবাব দিয়েছেন।তিনি জানিয়েছেন, বিয়েতে বিশ্বাস করেন না এমন নয়। কিন্তু এখনই তিনি এই সব বিষয়ে উদাসীন।তাই নতুন করে প্রেম বা সম্পর্কে জড়ানো নিয়েও আপাতত কোনও পরিকল্পনা নেই তাঁর। তবে ভরসাযোগ্য লোক খুব বেশি নেই এমন কথাও স্বীকার করেছেন অভিনেত্রী।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা