‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর অনুষ্ঠানে চাঁদের হাট, উদ্বোধন করলেন মমতা ও বিগ বি

কালো প্যান্ট-শার্টে দেখা মিলল শাহরুখ খানের। কালো শাড়িতে ঝলমলে দেখাচ্ছিল রানিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেজে গেল চলচ্চিত্র উৎসবের ডঙ্কা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২৮ তম ‘কলকাতা চলচ্চিত্র উৎসব’। আসন গ্রহণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, অরিজিৎ সিং, কুমার শানু। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন করে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন।

এদিন সাদা কুর্তা-পাজামার সঙ্গে লাল-কালো জ্যাকেটে দেখা মিলল অমিতাভের। কালো প্যান্ট-শার্টে দেখা মিলল শাহরুখ খানের। কালো শাড়িতে ঝলমলে দেখাচ্ছিল রানিকে। রয়েছেন টলিউডের একাধিক অভিনেতা, অভিনেত্রীরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তৃণা সাহা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, দেব। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জুন মালিয়া, সাহেব চট্টোপাধ্যায় এবং চেয়ারম্যান রাজ চক্রবর্তী।

ইতিমধ্যেই শাহরুখ, অমিতাভ, ববি হাকিম, রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চনকে বরণ করে নিয়েছেন সমস্ত টলি তারকারা। করোনার প্রকোপ কাটিয়ে প্রায় দু বছর পর স্বমহিমায় ফিরল “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।” এ বছর উৎসবে উদযাপন করা হবে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং অনেক বাঙালি শিল্পীদের তৈরি চলচ্চিত্র। যারা এই প্রাণবন্ত ভারতীয় চলচ্চিত্রে নিজেদের অবদান রেখেছেন।

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ