মানালি-সব্যসাচীর ‘সংসারে সংকীর্তন’! নতুন এই জুটি কি পাল্টে দেবে টলিপাড়ার সমীকরণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটপর্দার দর্শকদের জন্য আসছে বড় চমক! বহু প্রতীক্ষার পর ফের মুখ্য ভূমিকায় ফিরছেন এক সময়ের দর্শক প্রিয় নায়িকা। সঙ্গে থাকছেন জনপ্রিয় ধারাবাহিকের শক্তিশালী অভিনেতা। নতুন জুটিকে ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তুঙ্গে টলিপাড়ায়।

সালটা ছিল ২০০৯। বাংলা টেলিভিশনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে উঠেছিল ধারাবাহিকতা ‘বউ কথা কও’। এই ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী মানালি মনীষা দে। তার অভিনীত ‘মৌরি ‘ চরিত্রটি আজও দর্শকের মনে অমলিন স্মৃতি হয়ে রয়েছে। ওই ধারাবাহিকের পর একের পর এক টেলিভিশন শো ওয়েব সিরিজ ও ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন মানালি। সম্প্রতি ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের তার অভিনয় প্রশংসিত হয়েছিল। আর এবার তিনি ফিরছেন আরো এক গুরুত্বপূর্ণ চরিত্রে। সূত্রের খবর স্টার জলসার আসন্ন নতুন ধারাবাহিক ‘সংসারে সংকীর্তন’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে মানালিকে।

আরও পড়ুন: আরিয়ানের সিরিজের বিরুদ্ধে সমীরের মানহানির মামলা খারিজ করল দিল্লি হাইকোর্ট

এই ধারাবাহিককে ঘিরে আরও একটি বড় আকর্ষণ রয়েছে। মানালির বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী। ‘মহাপীঠ তারাপীঠ’, ‘রামপ্রসাদের’ মত ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকমনে গভীর চাপ ফেলেছিল। দীর্ঘ বিরতির পর আবার ছোট পর্দায় ফিরছেন সব্যসাচী। এমন খবরেই উত্তেজনা বেড়েছে দর্শকমহলে। এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনে নতুন জুটি পেতে চলেছে টলিপাড়া।

এই প্রসঙ্গে মানালি বলেন, “এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। সময় এলেই সব জানা যাবে।” যদিও ধারাবাহিকের শুভ মহরৎ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত প্রমো শুট শুরু হয়নি। শোনা যাচ্ছে, আগামী মাসের শুরুতেই প্রমোর কাজ শুরু হতে পারে। টিআরপি দৌড়ে ‘সংসারের সংকীর্তন’ আদৌ কি ‘পরশুরাম’ বা ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র মতো জনপ্রিয় ধারাবাহিককে টক্কর দিতে পারবে? মানালি-সব্যসাচীর নতুন জুটি দর্শকদের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার।

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি