এই মুহূর্তে

স্বামী রাজের মৃত্যুর এক বছর, স্মৃতিমেদুর মন্দিরা

নিজস্ব প্রতিনিধিঃ আজ থেকে ঠিক এক বছর আগে এইদিনেই স্বামী রাজ কৌশলকে হারিয়েছিলেন মন্দিরা বেদি। মাত্র ৪৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত  হন মন্দিরার স্বামী। এদিন তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে একটি পোস্ট করেছেন মন্দিরা প্রয়াত স্বামীকে স্মরণ করে। নিজের হাতেই একটি কাগজের টুকরোতে লিখেছেন, ৩৬৫ দিন তোমাকে ছাড়া, ” সঙ্গে নিজের হাতে আঁকা একটি ভগ্নহৃদয়। ক্যাপশনে লিখেছেন ‘মিস ইউ রাজি।’ 

ইন্সতাগ্রামে এই পোস্টটি করার পরেই মন্তব্যবাক্সে এসে অনেকেই ভালোবাসা ও সমবেসনা দেখিয়েছেন মন্দিরাকে। কেউ লিখেছেন, ”ভগবান আপনার ও আপনার সন্তানদের মঙ্গল করুক।”, অনেকেই সেখানে এসে মন্দিরাকে মন্তব্য করে সহমর্মিতা জানিয়েছেন। এর আগে একটি সাক্ষাৎকারে মন্দিরা তাঁর স্বামী রাজের আকস্মিক মৃত্যুর পরে তার সন্তানদের নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, “কাজ চালিয়ে যাওয়া এবং আরও ভাল কাজ করার জন্য আমার প্রেরণা আমার সন্তানরাই। আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হল ওরা। আমি যা করি, ওদের জন্যই করি। ওরাই আমার বেঁচে থাকার কারণ। ওরাই আমার সাহস, শক্তি, আমার উপার্জনের কারণ। আমাকে ওদের জন্য একজন ভালো অভিভাবক হতে হবে।” 

 

View this post on Instagram

 

A post shared by Mandira Bedi (@mandirabedi)

মন্দিরা এবং রাজ, ১৯৯৯ সালে বিয়ে করেন। ২০১১ সালে ছেলে বীরকে স্বাগত জানান এবং ২০২০ সালে ৪ বছরের মেয়ে তারাকে দত্তক নেন। রাজ পেশায় ছিলেন একজন বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতা।  ‘পেয়ার মে কাভি কাভি’, ‘অ্যান্টনি কৌন হ্যায়’, ‘শাদি কা লাড্ডু’ সহ ফিচার ফিল্মগুলি পরিচালনা ও প্রযোজনাও করেছিলেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ