১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন পর্দায় একের পর এক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন মনোজ বাজপেয়ী। এবার তাঁর অভিনয়জীবনে যুক্ত হতে চলেছে এক ঐতিহাসিক চরিত্র। মহাত্মা গান্ধির ভূমিকায় বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা। পরিচালক সুধীর মিশ্রের আগামী ছবিতে গান্ধিজির চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রকাশ্যে এসেছে তাঁর ফার্স্ট লুক, যা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।

ছবির প্রথম ঝলকে মনোজকে চেনাই কঠিন। পরনে সাদা ধুতি, চোখে গোল চশমা, হাতে লাঠি গান্ধিজির পরিচিত অবয়বটি অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা। শুধু পোশাক বা সাজসজ্জাতেই নয়, গান্ধিজির হাঁটাচলা এবং শরীরী ভাষাতেও নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। ফলে প্রথম লুক প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। জানা গিয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়কার মাত্র ২১ দিনের একটি গুরুত্বপূর্ণ পর্বকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবিটি। সেই সময় মহাত্মা গান্ধির নেওয়া একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পটভূমি এবং তার সুদূরপ্রসারী প্রভাবই গল্পের মূল বিষয়। ঐতিহাসিক সেই সময়কে পর্দায় যতটা সম্ভব বাস্তবসম্মতভাবে তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতারা। গান্ধির চরিত্রে অভিনয়ের জন্য নিজের চেহারাতেও বড়সড় পরিবর্তন এনেছেন মনোজ বাজপেয়ী। জানা গিয়েছে, চরিত্রটির জন্য তিনি প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন। তাঁর শারীরিক পরিবর্তন এবং অভিনয়ের প্রস্তুতি নিয়েও ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, লখনউতে প্রথম দফার আউটডোর শুটিং চলছে। ছবিতে মনোজ বাজপেয়ীর পাশাপাশি দিব্যা দত্ত এবং সৌরভ শুক্লাকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। লখনউ চিড়িয়াখানার সংলগ্ন এলাকায় ছবির প্রথম শিডিউলের শুটিং শুরু হয়েছে। সেখানে একটি ছোট মেয়েকে কেন্দ্র করে গান্ধিজির একটি গণআন্দোলনের গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করা হয়েছে বলে জানা গিয়েছে। ছবির সময়কাল যেহেতু ১৯৪০-এর দশক, তাই সেই সময়ের পরিবেশ তৈরিতেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। পুরনো দিনের গাড়ি, সেই সময়ের পোশাক, ভিন্টেজ ধাঁচের সাইনবোর্ডসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হচ্ছে। শুধু মূল চরিত্র নয়, পর্দায় সেই সময়ের ভারতকে বিশ্বাসযোগ্য করে তুলতেও খুঁটিনাটি বিষয়ে নজর রাখা হচ্ছে।

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান লিখলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ’, যাদবপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক কলেজ পড়ুয়া

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস