চির ঘুমের দেশে প্রবীণ অভিনেতা মনোজ কুমার, বয়স হয়েছিল ৮৭ বছর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের নক্ষত্র পতন। চির ঘুমের দেশে পাড়ি দিলেন বলিউডের বষীয়ান অভিনেতা মনোজ কুমার। শুক্রবার সকালে কোকিলাবেন হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গিয়েছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। প্রবীণ অভিনেতার প্রয়াণের খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব।

১৯৩৭ সালের ২৪ জুলাই পঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন মনোজকুমার। পিতৃদত্ত নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। যদিও ১৯৫৭ সালে বলিউডে পা রাখার সময়ে নিজের নাম বদলে নিয়েছিলেন তিনি। হরিকৃষ্ণ গোস্বামী হয়ে উঠেছিলেন মনোজ কুমার। দেশ আর দেশপ্রেম-ই ছিল তাঁর অভিনয়ের বড় পরিচয়। ‘শহিদ’ (১৯৬৫), ‘উপকার’ (১৯৬৭), ‘পূরব অউর পশ্চিম’ (১৯৭০), ‘রোটি কাপড়া আউর মকান’ (১৯৭০), ‘ক্রান্তি’,র মতো ছবি করে তিনি দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন ‘ভারত কুমার’ হিসাবে। তাঁর কণ্ঠে ‘মেরি দেশ কি ধরতি’ আজও গোটা দেশের মানুষকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে তোলে। এছাড়াও ‘হরিয়ালি আউর রাস্তা’, ‘ও কোন থি’, ‘’হিমালয় কে গোদ ম্যাঁয়’, ‘দো বদন’, ‘পাত্থর কে সনম’ এবং ‘নীলকমল’ ছবিতে অভিনয়ের সুবাদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ১৯৯২ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেছিল ত‍ৎকালীন কেন্দ্রের কুর্সিতে থাকা কংগ্রেস সরকার।  ২০১৫ সালে পান ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার। 

ব্যক্তি জীবনে ভীষণ ধর্মভীরু ছিলেন মনোজ কুমার। শিরডি সাইবাবার অন্যতম ভক্ত হিসাবে পরিচিত ছিলেন। এমনকি সাইবাবার লীলা ও চম‍ৎকারিত্ব নিয়ে ছবিও তৈরি করেছিলেন। শিরডিতে সাইবাবার মন্দির সংলগ্ন রাস্তার নাম তাঁর নামেই করেছিল আহমদনগর জেলা প্রশাসন। যদিও গত কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা। গত ২১ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা চালালেও শেষ রক্ষা করতে পারেননি।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের