কাশ্মীরে গণহত্যা এবং গরুচুরির অভিযোগে গণপিটুনি সমান অপরাধ: সাই পল্লবী

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর প্রতিটি গুণ ভক্তদের দ্বারা প্রশংসিত। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রভাবশালী অভিনেত্রী তিনি। রূপ, গুণে একদম পরিপূর্ণ সাই পল্লবী। সঙ্গে রেকর্ড, ভারতীয় ইন্ডাস্ট্রির এই অভিনেত্রী নো মেক-আপেই সিনেমায় অভিনয় করেন। সেই কারণে ভক্তদের কাছে তিনি আরও প্রিয়। এছাড়াও সাই পল্লবী বরাবরই স্পষ্ট কথা বলতে ভালবাসেন। এই জন্যেও অনুরাগীরা তাঁকে বেশি ভালোবাসেন। সম্প্রতি তাঁর একটি মন্তব্য বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি কাশ্মীর গণহত্যাকে ‘গরু চোরাচালানের জন্য লিঞ্চিং’ অর্থাৎ আইনী অনুমোদন ছাড়াই গণপিটুনি-র সঙ্গে তুলনা করেছেন। তাঁর আসন্ন ছবি বিরাট পারভমের প্রচারের সময়, তিনি একটি সাক্ষাৎকারে এই মতামত ব্যক্ত করেছিলেন।

আর তাঁর সেই মন্তব্য এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।তবে নেটিনাগরিকদের একাংশ পল্লবীর এই মন্তব্যকে সমর্থন করলেও বেশিরভাগ নেটিজেনরা উল্লেখ করেছেন যে উভয় বিষয় এক নয়। সাই পল্লবীর পরবর্তী ছবি রানা দাগ্গুবাতির সঙ্গে ‘Virata Parvam’। ছবিটি ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবির প্রচারে একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে সাই পল্লবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাঁর রাজনৈতিক দিকে কোনও ঝোঁক আছে কিনা। এর উত্তরে তিনি বলেছিলেন যে, তিনি আদর্শগতভাবে রাজনৈতিক নিরপেক্ষ এবং সেভাবেই তিনি বড় হয়েছেন।

 

তাঁর অবস্থান সম্পর্কে বলতে গিয়ে, অভিনেত্রী বলেন, “আমি একটি নিরপেক্ষ পরিবেশে বড় হয়েছি। আমি বামপন্থী এবং ডানপন্থী সম্পর্কে শুনেছি। তবে, আমি বলতে পারি না কে সঠিক এবং কে ভুল। ছবিটি, দ্য কাশ্মীর ফাইলে দেখানো হয়েছে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হয়েছে। সম্প্রতি, একজন মুসলিমকে গরু বহনের সন্দেহে লিঞ্চিং করা হয়েছিল। ওই ব্যক্তিকে হত্যার পর হামলাকারীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়। তাহলে কাশ্মীরে যা ঘটেছে এবং সম্প্রতি যা ঘটল তার মধ্যে পার্থক্য কি?”

সাই পল্লবী আরও বলেন, তাঁর পরিবার তাঁকে একজন ভাল মানুষ হতে শিখিয়েছে। সাঁই পল্লবীর এহেন বিতর্কিত মতামতের প্রতি ইন্টারনেট মুহূর্তে নানা প্রতিক্রিয়া জানায়৷ সাইপল্লবীর বিতর্কিত মতামত সোশ্যাল মিডিয়ায় সব দিক থেকে প্রতিক্রিয়া আকর্ষণ করেছে।

তাঁদের মধ্যে কেউ কেউ তাঁর সঙ্গে একমত হলেও, অন্যরা উল্লেখ করেছেন যে ‘গরু চোরাচালান’ এর সঙ্গে গণহত্যাকে কোনওভাবেই তুলনা করা যায় না, যা মূলত একটি অপরাধ৷ একজন বলেছেন, “সাইপল্লবীর বিবৃতির সেরা অংশ যে তিনি সম্মত হয়েছেন যে তাঁরা ছিল ‘গরু পাচারকারী’। আগামীকাল ভারত কি মেনে নেবে যদি কেউ আপনার ঘর থেকে কুকুর-বিড়ালের মতো আপনার পোষা প্রাণী পাচার করা শুরু করে?কারো গরু চুরি কেন? এর কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”

আবার কেউ বলেছেন,”আমি সাইপল্লবীকে পছন্দ করি না। তাঁর পিম্পল ভরা গাল, খারাপ চুলের স্টাইল সম্পর্কে কখনও অভিযোগ করিনি।কিন্তু আমি সামনে গিয়ে তাঁকে ঘৃণা করব। কারণ তিনি, একজন গরু পাচারকারীর হত্যা করা এবং কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা একই বলেছেন। তিনি বলতে পারতেন সন্ত্রাসী হত্যা এবং কেপি একই।” কাজের ফ্রন্টে, সাই পল্লবীকে পরবর্তীতে গৌতম রামচন্দ্রন পরিচালিত গার্গীতে দেখা যাবে। যার মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

আজকের রাশিফল: হঠাৎ অতিথির আগমনে খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের