‘শ্রদ্ধার আত্মা ফিরে এসে আফতাবের দেহ ঠিক একইভাবে ৭০ টুকরো করুক’: রামগোপাল ভর্মা

শান্তিতে বিশ্রাম নেওয়ার পরিবর্তে, শ্রদ্ধার আত্মা হয়ে ফিরে আসুক এবং তাঁর খুনিকে এসে ৭০ টুকরো করুক, আর গোটা দেশ দেখুক। শুধু আইনের ভয়ে নৃশংস হত্যাকাণ্ড ঠেকানো যায় না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ এখনও রীতিমতো তোলপাড়। একদিকে সব্যসাচী-ঐন্দ্রিলার হাত ধরে প্রতিনিয়ত ভালোবাসার নতুন নতুন সংজ্ঞা বর্ণিত করছে, অন্যদিকে শ্রদ্ধা অমানবিক হত্যাকাণ্ড নিয়ে সরব গোটা বিশ্ব। রূপকথার গল্পে শোনা ঠিক যেন দুষ্টু রাক্ষসের গল্প। আসলে কাল্পনিক বলে কিছু নেই, মানুষই রাক্ষস, খোক্ষস। একটি ডেটিং অ্যাপ্লিকেশন থেকে পরিচয় শ্রদ্ধা এবং আফতাব আমিন পুনাওয়ালার। ধীরে ধীরে বন্ধুত্ব, প্রেম।

ধর্ম আলাদা হওয়ার কারণে শ্রদ্ধার পরিবার কখনই মেনে নেয়নি তাঁর আর আফতাবের প্রেম, কারণ তিনি যাতে মুসলিম। তাই ভালোবাসার টানে বাড়ি ছাড়ে শ্রদ্ধা, প্রথমে মুম্বই এবং তারপর দিল্লিতে থাকতে শুরু করেন তাঁরা লিভ-ইনে। বিয়ের জন্যে জোর করায়, শ্রদ্ধাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার এক দুর্দান্ত পরিকল্পনা ছকে ফেলেন তিনি, তাও আবার আমেরিকার ক্রাইম-থ্রিলার দেখে। প্রেমিকাকে প্রথমে খুন, তারপর প্রমাণ লোপাটের জন্যে তাঁর দেহকে ৩৫ টুকরো করা, তারপর তা ছড়িয়ে দেওয়া দিল্লির ১৮ টি জায়গায়, সঙ্গে নতুন ফ্রিজ কিনে শ্রদ্ধার শরীরের টুকরো সঞ্চয় করে, কয়েক দিন যাবত এই কাজ সারেন আফতাব। ভেবেছিলেন তাঁর এই কাণ্ড-কারখানার কথা হয়তো আজীবন অন্ধকারেই রয়ে যাবে।

কিন্তু ঈশ্বর যে আছে, শ্রদ্ধার বাবা মেয়ের খোঁজে থানায় যোগাযোগ করলে, পুলিশ আফতাব কে গ্রেফতার করেন এবং জেরার মুখে সবটাই স্বীকার করেন আফতাব। ভালোবাসার পরিণতি পাওয়ার শাস্তি যে এরকম ভয়ানক হতে পারে তা হয়তো শ্রদ্ধা স্বপ্নেও ভাবতে পারেনি, তাও আবার নিজের ভালোবাসার মানুষের হাতেই খুন হতে হবে তাঁকে তা হয়তো অবিশ্বাস্য ছিল যে কারুর কাছেই। ইতিমধ্যেই আফতাবের এহেন নৃশংসত অপরাধের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি উঠেছে গোটা দেশের, যেখানে পিছিয়ে নেই সেলিব্রিটিরাও। এবার দিল্লির এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করলেন চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা।

তিনি টুইট করে জানালেন, “শান্তিতে বিশ্রাম নেওয়ার পরিবর্তে, শ্রদ্ধার আত্মা হয়ে ফিরে আসুক এবং তাঁর খুনিকে এসে ৭০ টুকরো করুক, আর গোটা দেশ দেখুক। শুধু আইনের ভয়ে নৃশংস হত্যাকাণ্ড ঠেকানো যায় না। তবে সেগুলি অবশ্যই বন্ধ হতে পারে যদি ভিকটিমদের আত্মা ফিরে এসে অপরাধীদের ঠিক একইভাবে শাস্তি দেয়। আমি ঈশ্বরকে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।” কিছুদিন আগেই অভিনেত্রী স্বরা ভাস্করও এই জঘন্য অপরাধ সম্পর্কে তাঁর ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, “এই কেসটি কতটা ভয়ঙ্কর, মর্মান্তিক তা বলার ভাষা নেই। আশা করি পুলিশ দ্রুত তদন্ত শেষ করবে এবং এই দানবটি কে সম্পূর্ণরূপে তাঁর প্রাপ্য কঠোরতম শাস্তি পাবে।” আফতাব গ্রেফতারের পর তিনি পুলিশকে জানায় যে, বিয়ে নিয়ে ঝগড়ার পর শ্রদ্ধা ওয়াকারকে তিনি হত্যা করে এবং তাঁর দেহ টুকরো টুকরো করার ধারণাটি তিনি “ডেক্সটার”, একটি আমেরিকান ক্রাইম টিভি সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজটি করেন।

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের