কমেডিয়ান সুনীল পাল অপহরণ মামলায় গ্রেফতার অভিযুক্ত

ফলে পুলিশ তাঁকে এনকাউন্টার করতে বাধ্য হন। কৌতুক অভিনেতা সুনীল পাল অপহরণ মামলায় ধৃত অর্জুন কর্নাওয়াল পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এই ঘটনার মূল অভিযুক্ত লাভী পাল একটি ভুয়ো ইভেন্ট কোম্পানি পরিচালনা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন কয়েক ধরেই অপহরণের জন্যে খবরে রয়েছেন বিখ্যাত কমেডিয়ান সুনীল পাল। গত ২ ডিসেম্বর তিনি হরিয়ানায় শো করতে গিয়ে অপহৃত হয়েছিলেন। তাঁকে মিরাটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও একটি ঘরে চোখ বেঁধে ২৪ ঘণ্টা বন্দি করে রাখা হয়েছিল সুনীল পালকে। তাঁর কাছ থেকে অপহরণকারীরা ২৮ লক্ষ টাকা পণ চাইলে তিনি কোনক্রমে ৮ লক্ষ টাকা দিয়ে রেহাই পায়। এবং তাঁকে মাঝ রাস্তায় নামিয়ে পালায় অপহরণকারীরা। অবশেষে এই ঘটনায় গ্রেফতার হলেন ১ অভিযুক্ত। কমেডিয়ান সুনীল পাল অপহরণ মামলায় অর্জুন কর্ণপাল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত লাভীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তাঁকে খুঁজে পেলেই গ্রেফতার করবে বলে জানিয়েছেন। তবে তাঁকে পুলিশ ধরতে পারলেও হেফাজত থেকে পালিয়ে যায়। ফলে পুলিশ তাঁকে এনকাউন্টার করতে বাধ্য হন। কৌতুক অভিনেতা সুনীল পাল অপহরণ মামলায় ধৃত অর্জুন কর্নাওয়াল পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এই ঘটনার মূল অভিযুক্ত লাভী পাল একটি ভুয়ো ইভেন্ট কোম্পানি পরিচালনা করেন। আর সুনীল পাল অপহরণ মামলায় তিনি কেবল তাঁর সহযোগী ছিলেন, লাভী পাল যা বলেন তাই তিনি করেন। এ ব্যাপারে তার কোনও ভূমিকা নেই। আরও একজন অভিযুক্ত হলেন, বিজনোরের প্রাক্তন কাউন্সিলর সার্থক চৌধুরী। তাঁকেও এখন খুঁজছে পুলিশ।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর সুনীল পালের স্ত্রী থানায় তাঁর অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলেছিলেন, তাঁর স্বামী হরিয়ানায় শো করতে গিয়ে আর ফেরেন নি। মোবাইলে ও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনার ২৪ ঘন্টা বাদেই ফিরে আসেন সুনীল পাল। তিনি নিজেই একটি ভিডিও বার্তায় ভক্তদের ফিরে আসার খবরটি জানিয়েছিলেন। সঙ্গে আরও জানিয়েছেন, ২ ডিসেম্বর তিনি হরিয়ানায় শো করতে রওনা হয়েছিলেন। তাঁকে একটি গাড়ি পাঠানো হয়। কিন্তু তিনি ভেবেছিলেন, আয়োজকরা তাঁর জন্যে গাড়ি পাঠিয়েছেন। আসলে তাঁকে একটি গ্যাং অপহরণ করে মিরাটে নিয়ে যায়। এরপর ২৪ ঘন্টা চোখ বেঁধে তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়। তাঁর কাছ থেকে ২৮ লাখ টাকা মুক্তিপণ চাইলে তিনি কোনও মতে ৮ লাখ দিয়ে সেখান থেকে ফিরে আসেন। তাঁকে ফিরে আসার পর কৌতুক অভিনেতা তাঁর অগ্নিপরীক্ষার বিষয়টা বর্ণনা করেছিলেন। এছাড়াও অভিনেতার অপহরণ মামলায় একটি অডিও ক্লিপও উঠে এসেছিল। ভাইরাল অডিও শুনে সকলেরই ধারণা ছিল, সুনীল পাল নিজেই নিজেকে অপহরণ করেছেন। কিন্তু ভাইরাল অডিও ক্লিপ নিয়ে একটি সাক্ষাৎকারে কৌতুক অভিনেতা বলেছেন, ‘হ্যাঁ, মানুষ আমাকেও সেই ক্লিপ পাঠিয়েছে। অভিযুক্ত খুব চতুরতার সঙ্গে আমাকে এমন প্রশ্ন করেছিল যাতে আমি সেগুলির উত্তর দিতে পারি। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। তাই অপহরণের বিষয়ে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। কিন্তু এখন আমার বিরুদ্ধে খারাপ খবর ভাইরাল হচ্ছে। আমি ভয় পেয়েছিলাম বলে লোকজনকে এই কলের কথা বলিনি। সেখানে আমাকে দিয়ে জোর করিয়ে বলানো হয়েছিল যে তাঁর নির্দেশেই সবকাজ হচ্ছে।’ এদিকে সুনীল পালের স্ত্রী এই অডিও ক্লিপটিকে এডিটিং বলে দাবি করেছেন। এছাড়া আরেকটি ভাইরাল ভিডিওতে সুনীল পালের অপহরণকারীদের একটি সোনার দোকান থেকে গয়না কিনতে দেখা গিয়েছিল।

সুনীল পাল কে?

সুনীল পাল একজন জনপ্রিয় কমেডিয়ান। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘তেরি ভাবি হ্যায় পেহেলে’ ছবিতে। এই ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। এরপর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। তবে সুনীল পালের কপিল শর্মার সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে। সুনীল দীর্ঘদিন ধরে তিনি কমেডি শো করে অর্থ উপার্জন করছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। তাকে প্রায়ই রিল বানিয়ে ভক্তদের হাসাতে দেখা যায়। শুধু তাই নয়, কমেডি এবং অভিনয়ের পাশাপাশি সুনীল তার বিতর্কিত বক্তব্যের জন্যও খবরে রয়েছেন। অনেকেই ধারণা করছেন, পারস্পরিক শত্রুতার জের ধরে তাঁকে অপহরণ করা হতে পারে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন