ঘোষিত হল ‘পপ রাজা’ মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তির দিনক্ষণ

২০২৫ সালেই বড় পর্দায় আলোকিত করবে এই ছবি। কিংবদন্তি ব্যক্তিত্বের আকর্ষণীয় গল্প এবার সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছে। লায়ন্সগেট স্টুডিও মুভিটির পরিচালনার দায়িত্বে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০৯ সালের ২৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র পঞ্চাশেই নিভে যায় ‘দ্য কিং অফ পপ’, মাইকেল জ্যাকসনের (Michael Jackson) জীবন প্রদীপ। যদিও পরে জানা গিয়েছিল যে, তাঁকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছেন গায়কের ব্যক্তিগত চিকিৎসক। গোটা জীবনে তাঁর অবদান আজও অনস্বীকার্য। তাই তো বিশ্বের কাছে তিনি এখন ‘পপ রাজা’ হিসেবে খ্যাত। শুধু গান নয়, তিনি একাধিক গায়ক, নৃত্যশিল্পী, গীতিকারও ছিলেন।

তাঁকে ২০ শতকের উল্লেখযোগ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও বিবেচনা করা হয়। কিন্তু এই প্রজন্মের কাছে শিল্পীর জীবনের অনেক তথ্যই অজানা। এবার সব তথ্য দেবে মাইকেল জ্যাকসনের বায়োপিক। অবশেষে ঘোষিত হল মাইকেল জ্যাকসনের বায়োপিকের দিনক্ষণ। ২০২৫ সালেই বড় পর্দায় আলোকিত করবে এই ছবি। কিংবদন্তি ব্যক্তিত্বের আকর্ষণীয় গল্প এবার সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছে। লায়ন্সগেট স্টুডিও মুভিটির পরিচালনার দায়িত্বে রয়েছে। ভ্যারাইটি অনুসারে ছবিটির নির্মাণ শুরু হবে ২২ জানুয়ারি থেকে। গ্রাহাম কিং দ্বারা নির্মিত বায়োপিকটি ২০২৫ সালের ১৮ এপ্রিল মুক্তি পাবে।

ছবিতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করবেন তাঁর ভাগ্নে জাফর জ্যাকসন। বায়োপিকের অফিসিয়াল সারসংক্ষেপ অনুসারে, এটি মাইকেল জ্যাকসনের শৈল্পিক বিপ্লবের একটি জীবন্ত প্রতিচ্ছবি। শ্রোতাদের কাছে কিভাবে তিনি পপ রাজা হয়ে উঠলেন সেই কাহিনী ছবিতে ফুটে উঠবে। এছাড়াও ছবিতে তাঁর তার মানবিক দিক এবং ব্যক্তিগত সংগ্রাম থেকে তাঁর অনস্বীকার্য সৃজনশীল প্রতিভা, সবটাই চিত্রায়িত করা হবে। এছাড়াও শিশুদের নির্যাতনের অভিযোগে পপ তারকার বিরুদ্ধে যে বিতর্ক উঠেছিল, সেটাও দেখানো হবে ছবিতে। যদিও জ্যাকসন শিশু যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছিলেন।

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের