গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

রাখি পূর্ণিমার দিনে আচমকা অসুস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি দিয়ে অভিনেত্রী নিজেই জানালেন এ কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি পূর্ণিমার দিনে আচমকা অসুস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি দিয়ে অভিনেত্রী নিজেই জানালেন এ কথা। যেখানে স্পষ্ট তাঁর অসুস্থতা ও শারীরিক কষ্টের একাধিক চিহ্ন। ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেত্রীর শেয়ার করা আটটি ছবির মধ্যে কোনটিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর গাল ফুলে গিয়েছে, কোনটিতে একগুচ্ছ ওষুধের প্যাকেট দেখা যাচ্ছে, কোনটিতে তাঁর পায়ে ব্যান্ডেজ বাধা দেখা যাচ্ছে, আর কোনটিতে অভিনেত্রীকে তাঁর পোষ্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। অর্থাৎ এই কঠিন সময়ে একেবারে একা নন মিমি। অসুস্থতার মধ্যেও আদরের পোষ্যের সঙ্গ যে তাঁকে কিছুটা স্বস্তি দিচ্ছে, সেই মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। উৎসবের মরসুমে মিমির এরকম অবতারে দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা।
তবে কী হয়েছে অভিনেত্রীর? সেটাও ছবিগুলির সঙ্গে লম্বা ক্যাপশন জুড়ে দিয়ে জানিয়েছেন নায়িকা। লিখেছেন, ‘একটা দাঁত পড়ে গিয়েছে, একটা গাল ফুলে গিয়েছে। বেশ কয়েকটা সেলাই। ঠোঁটে কালশিটে। পায়ে খিঁচ ধরেছে। অগোছালো চুল। মেকআপ ছাড়া মুখ। কফি। আমার সারমেয় বাচ্চারা। এই চক্র চলতেই থাকছে।’ যদিও এই প্রথম নয়, সাম্প্রতিক সময়ে বেশ কিছু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে নায়িকাকে। নিজের অসুস্থতার কথা লুকিয়ে না রেখে বরং বাস্তব সবার সামনে তুলে ধরছেন অভিনেত্রী। কারণ বরাবরই সাহসী তিনি, স্পষ্ট কথা বলতে দ্বিধা করেন না।

 

View this post on Instagram

 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

একই পোস্টের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘ক্যামেরার আড়ালে কোনও গ্ল্যাম টিম নেই। আমি এভাবেই ঘুম থেকে উঠেছি। এখানে ভান করারও কিছু নেই। হয়তো আমরা অনলাইনে পরিপাটি থাকাকে এতটাই স্বাভাবিক করে তুলেছি যে বাস্তব হওয়াটা হঠাৎ করেই সাহসিকতার কাজ বলে মনে হয়। বাস্তব হওয়াটাই যেন এখন ফ্যাশনেবল।’ মিমির এই পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। তবে অভিনেত্রীর ঠিক কী হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের