আরও একবার জুটি বাঁধছেন মীর ও স্বস্তিকা

দুর্গাপুজোয় কাছাকাছি আসে দূরে থাকা মানুষগুলো। পুজোর প্রেক্ষাপটে এক কাহিনি নিয়ে আসছে নতুন ছবি 'বিজয়ার পরে Autumn Flies'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ার দৌরাত্বে এখন আমাদের প্রতিটা সম্পর্কেই ফাঁক তৈরি হয়। বেড়ে যায় একে অপরের সম্পর্কের দূরত্ব। এক সময় এরকম হতে হতেই আমাদের সবার জীবনে দিন ফুরিয়ে আসে। কখনও কখনও আমরা হারিয়ে ফেলি আমাদের কাছের মানুষদের। কিন্তু তাঁদের বলে ওঠা হয়না মনের কথাগুলি। বাক্যবিনিময় বন্ধের জেরে আমরা প্রায় সকলেই এখন এই সমস্যায় জর্জরিত।  অন্যদিকে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোয় সবাই কাছাকাছি আসে। দূরে থাকা মানুষগুলো এই কদিন এক জায়গায় হয়। এরকম এক পুজোর আবহের প্রেক্ষাপটে এক কাহিনি নিয়ে আসতে চলেছেন পরিচালক অভিজিত শ্রী দাস। তাঁর নতুন ছবি ‘বিজয়ার পরে Autumn Flies’। 

পুজো শেষের দিন বিজয়া। রীতি মেনে এদিন ভালোবাসা ও প্রণাম আদান প্রদানের মাধ্যমেই চলে আসছে বাঙালির এক দীর্ঘ রীতি। এদিন থেকেই পরের বছর পুজর দিন গোনা শুরু হয়ে যায়। আর এই বিজয়ার রেশ চলে অনেক গুলো দিন। যা বারবার মনে করায় যেন পুজো এখনও যায়নি। বাড়ির প্রবীণ মানুষটির টানে বিজয়া সারতে আসেন আত্মীয়রা। দীর্ঘদিন পর কাছের মানুষদের পেয়ে যেন অনর্গল কথা বলে যেতে চান ওই প্রান্তিক সময়ে এসে দাঁড়ানো মানুষগুলি।

এরকম গল্পই দেখাবেন পরিচালক তাঁর এই ছবিতে। প্রধান চরিত্রে রয়েছেন দীপঙ্কর দে, মমতা শঙ্কর। এই ছবিতে জুটি বাঁধছেন আরও একবার মীর ও স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। এছাড়াও এই ছবিতে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, পদ্মনাভ দাশগুপ্ত ও মিশকা হালিম প্রমুখ। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। অনুমান আগামী পুজোয় দর্শক এই ছবি দেখতে পারবেন। 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা