‘মিসিং ইউ’, ১০৩তম জন্মবার্ষিকীতে মাকে বিশেষ শ্রদ্ধা মমতা শঙ্করের

মা অমলা শঙ্করের ১০৩তম জন্মবার্ষিকীতে কন্যা মমতা শঙ্করের বিশেষ নিবেদন 'মিসিং ইউ'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মা অমলা শঙ্করের ১০৩তম জন্মবার্ষিকীতে কন্যা মমতা শঙ্করের বিশেষ নিবেদন ‘মিসিং ইউ’। ২৭ জুন প্রয়াত কিংবদন্তী শিল্পির ১০৩তম জন্মবার্ষিকী। আর সেই দিনেই শিল্পীর স্মরণে এক বিশেষ নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর ও তাঁর ডান্স ট্রুপ। শুধুই নাচ নয় এর পাশাপাশি থাকবে বিশেষ কিছু পরিবেশনাও। থাকবে উদয় শঙ্কর পরিচালিত অমলা শঙ্করের ‘কল্পনা’ ছবির নানা মুহূর্ত নিয়ে একটি অডিও-ভিজ্যুয়াল কোলাজ। ২৭ জুন মধুসূদন মঞ্চে পরিবেশিত হবে এই বিশেষ অনুষ্ঠান। মা অমলা শঙ্করের ১০৩তম জন্মদিনে মেয়ে মমতা শঙ্করের বিশেষ নিবেদন। আনন্দ শঙ্করের সৃষ্টি করা সুরেই তাল মেলাবেন মমতা শঙ্কর ও তাঁর ডান্স ট্রুপের প্রত্যেক ছাত্র-ছাত্রী। 

মমতা শঙ্করের পরিবেশনার পাশাপাশি থাকবে আরও এক বিশেষ পরিবেশনা ‘করোনেশন অব রামা’। যার পরিচালনায় থাকবেই সৌরিতা শঙ্কর রায়। এইদিনের বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে ”আজকের একলব্য”। যেখানে ফুটিয়ে তোলা হবে গুরু শিষ্যর পরম্পরাকে। একলব্যের ভূমিকায় থাকবেন রুদ্রপ্রসাদ রায়। পরিচালনায় থাকবেন মমতা শঙ্কর, সঙ্গীত পরিবেশনায় থাকবেন রবিন দাস। চিত্রনাট্য ও ভাষ্যে চন্দ্রোদয় ঘোষ। 

উল্লেখ্য উদয় শঙ্করের নৃত্যের ধারাকে বজায় রেখে যেভাবে নিজেদের পরিবারে নাচের পরম্পরাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা প্রত্যেকে সেই ধারাকেই বজায় রেখে ফুটিয়ে তোলা হবে এদিনের অনুষ্ঠানে। গত দু’বছর অতিমারির কারণে মঞ্চ উপস্থাপনা সম্ভব হয়নি। দু’বছর পর মা অমলা শঙ্করের জন্মবার্ষিকীতে বিশেষ উপস্থাপনা করতে চলেছেন বিশিষ্ট শিল্পী তথা অভিনেত্রী।  ২৬ ও ২৭ জুন সন্ধ্যা ৬.৩০টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। দীর্ঘদিন পর তাঁদের এই উপস্থাপনা দেখতে সবাই আসবেন বলেই আশাবাদী তিনি। 

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের