সতীশের পর ফের শোকের ছায়া বলিউডে, প্রয়াত শাহরুখ-সলমনের সহ-অভিনেতা সমীর খাখর

তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন, বুধবার প্রচন্ড শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার পর ঘুমের মধ্যেই অজ্ঞান হয়ে যান তিনি। আমরা ডাক্তারকে ডেকেছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবীণ অভিনেতা-পরিচালিত সতীশ কৌশিকের রহস্যজনক মৃত্যুর ক্ষত কাটতে না কাটতেই বলিউডে ফের শোকের ছায়া। প্রচণ্ড শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউডের আরও এক বিখ্যাত অভিনেতা সমীর খাখর। যিনি নুক্কাদের মতো একাধিক টিভি শোতে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। বুধবার প্রয়াত হয়েছেন অভিনেতা। এদিন অভিনেতার ভাই গণেশ খাখর এই খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। সলমন খানের ‘জয় হো’ ছবিতেও অভিনয় করেছিলেন সমীর। একাধিক সুপারস্টারের সঙ্গে সিনেমায় অভিনয় করেছিলেন। বুধবার একাধিক শরীরের অঙ্গের ব্যর্থতার কারণে মারা গিয়েছেন সমীর।

রিপোর্ট অনুসারে, সমীরও শ্বাসকষ্ট এবং প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল, ৭১ বছর। বুধবার সংবাদ সংস্থা পিটিআই টুইটারে জানিয়েছে, “নুক্কাদ এবং সার্কাসের মতো টিভি শোতে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত প্রবীণ অভিনেতা সমীর খাখর বুধবার একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে মারা গিয়েছেন, তাঁর ছোট ভাই গণেশ খাখর খবরটি নিশ্চিত করেছেন।”
সমীর খাখরের চাচাতো ভাই গণেশ খাখর ইটিটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, “তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন, বুধবার প্রচন্ড শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার পর ঘুমের মধ্যেই অজ্ঞান হয়ে যান তিনি। আমরা ডাক্তারকে ডেকেছিলাম। ডাক্তার অভিনেতাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তাঁর হার্ট কাজ করছিল না। প্রস্রাবের সমস্যাও ছিল। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল, আজ ভোর 4:30 টায় মারা যান।”

সমীর খাখার মুম্বাইয়ের বোরিভালির এমএম হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানেই মারা যান। বুধবার সকালে বোরিভালির বাভাই নাকা শ্মশানে সমীরের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। সমীর খাখর টিভি এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তাঁকে নুক্কাদ, মনোরঞ্জন, সার্কাস, নয়া নুক্কাদ, শ্রীমান শ্রীমতি এবং আদালতের মতো শোতে দেখা গিয়েছিল। তাঁকে শেষ দেখা যায়, সঞ্জীবনীতে সহ-অভিনেতা সুরভী চন্দনা এবং নমিত খান্নার সঙ্গে। গুজরাটি থিয়েটারেও তিনি পরিচিত নাম ছিলেন। নুক্কাদ-এ খোপড়ি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত সমীর খাখার ২০২১ সালর একটি সাক্ষাত্কারে বলেছিলেন, “আমি দুঃখিত হতে চাই না এবং বলতে চাই না যে এই মুহুর্তে জিনিসগুলি যেভাবে চলছে তাতে আমি সন্তুষ্ট নই… তবে, আমি সত্যিই আশা করছি যে আমি যে পরিমাণ কাজ খুঁজছি, আমার পথে আসছে না। আমি ক্যামেরার সামনে আসতে আগ্রহী।”

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট