​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

কী মুশকিল! স্বামীর শোতে এসেছেন, অথচ স্বামীর কথা না শুনে ফোনেই ব্যস্ত! সবার সামনেই স্ত্রীকে জোর ধমক দিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী মুশকিল! স্বামীর শোতে এসেছেন, অথচ স্বামীর কথা না শুনে ফোনেই ব্যস্ত! সবার সামনেই স্ত্রীকে জোর ধমক দিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। মজার ছলে তাঁর কথা শোনার জন্যে বললেন। ঘটনায় হাসির রব শোজুড়ে। হ্যাঁ, বলিউডের অত্যন্ত প্রতিভাবান একজন অভিনেতা। ৪ সেপ্টেম্বরে মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘মির্জাপুর’। পেশাগত জীবনের বাইরে তিনি সম্পূর্ণ পারিবারিক। স্ত্রী-সন্তানদের প্রচণ্ড ভালবাসেন। ছোটবেলার প্রেমিকাকেই বিয়ে করেছেন তিনি। মাঝে মধ্যেই অভিনেতা তাঁর স্ত্রী মৃদুলার সঙ্গে প্রেমের গল্প নিয়ে কথা বলেন। তবে এবার তিনি সকলের সামনেই স্ত্রীকে বকলেন। কিন্তু কেন?

পঙ্কজ ত্রিপাঠীর এই মজার ভিডিওটি এখন ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (আইএফএফএম) দর্শকদের সঙ্গে নানারকম বিষয় নিয়ে কথা বলছেন পঙ্কজ ত্রিপাঠী। আর দর্শকাসনের একটু দূরেই বসে রয়েছেন স্ত্রী মৃদুলা। তবে শোয়ে কথা বললেও তাঁর মন পড়েছিল স্ত্রীর দিকে। কারণ তাঁর স্ত্রী মৃদুলা ফোনে ব্যস্ত ছিলেন। স্ত্রীর অমনোযোগিতা লক্ষ্য করে অভিনেতা মজা করে তাঁকে জিজ্ঞেস করেন, ‘তুমি কাকে অনবরত মেসেজ করছ? আমার মনোযোগ সেদিকেই যাচ্ছে, আমি অনবরত কথা বলছি আর তুমি আমার কথা শুনছই না। তুমি কি আমার কথা টাইপ করছ? নাকি আমাদের মেয়েকে মেসেজ করছে। তাহলে ওকে বলো যে ওর বাবার প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, পরে কথা বলবো।’

 

 

View this post on Instagram

 

A post shared by Puneet Dhingra (@puneetcreations9)

অভিনেতার এমন কাণ্ডে হেসে লুটোপুটি খেলেন দর্শকরা। পেশাগত জীবনের বাইরেও তিনি পরিবারের সঙ্গে কেমন মজা করেন, তা ভিডিওতে প্রমাণ হয়ে গেল। এরপর পঙ্কজ মৃদুলার সঙ্গে ২৫ বছর ধরে বিবাহিত থাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ২৫ বছর আগে এমন একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছি, তাঁর দিকে এখনও আমার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কিন্তু আজ দেখলাম ওঁর আমার কথায় কোনও মনোযোগ নেই।’ ভিডিওটি ভাইরাল হতে বেশি দেরি করেনি। ভক্তরা পঙ্কজ ও মৃদুলার মিষ্টি ভাব বিনিময়ের বিষয়টির প্রশংসা করেছেন। একটি মন্তব্যে লেখা ছিল, ‘এই বন্ধুত্বই তাঁদের চমৎকার সম্পর্কের ভিত্তি।’

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক