শেষযাত্রায় ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী

মঙ্গলবার গভীর রাত পৌনে বারোটা নাগাদ মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার গভীর রাত পৌনে বারোটা নাগাদ মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সঙ্গীত জগতে। বুধবারই সর্বস্তর থেকে শোকপ্রকাশ করা হয়। বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী আমেরিকা থেকে ফেরার অপেক্ষায় ছিল পরিবার। বৃহস্পতিবার সকালেই আমেরিকা থেকে ফিরেছেন বাপ্পা লাহিড়ী। তারপরেই মুম্বইয়ের লাহিড়ী হাউস থেকে ফুলের ট্রাকে করে ভিলে পার্লের পবন হংস শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে বাপ্পি লাহিড়ীকে। সীমিত মানুষদের উপস্থিতিতে বাপ্পি লাহিড়ীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানের দিকে। বৃহস্পতিবার বেলাতেই শেষকৃত্য সম্পন্ন হবে বাপ্পি লাহিড়ীর।

বাপ্পা লাহিড়ী, তারভ স্ত্রী ও বাপ্পি লাহিড়ীর মেয়ে রীমা রয়েছেন পদযাত্রায়। পরিবারের তরফে শোকবার্তায় জানানো হয়েছে, ‘খুবই দুঃখজনক ঘটনা আমাদের কাছে। মঙ্গলবার রাতে স্বর্গলোকের উদ্দেশ্যে গমন করেছেন আমাদের প্রিয় বাপ্পি দা। বাপ্পা লাহিড়ীর লস অ্যাঞ্জেলস থেকে ফেরার পরই শেষকৃত্য সম্পন্ন হবে। আপনাদের ভালোবাসা ও প্রার্থনা কামনা করছি। ওনার আত্মার শান্তি কামনা করছি।’ ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। আজ দুপুরের মধ্যেই তাঁর পার্থিব শরীর পঞ্চভূতে বিলিন হবে।

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬