পুনম ধিঁলোর বাড়িতে ডাকাতি, হিরের কানের দুল, ৩৫,০০০ নগদ নিয়ে চম্পট রঙ মিস্ত্রি

মুম্বইয়ে বলিউডের প্রবীণ অভিনেত্রী পুনম ধিঁলোর বাসভবনে চুরি। ১ লক্ষ টাকার হিরের কানের দুল, ৩৫,০০০ টাকা নগদ টাকা এবং ৫০০ মার্কিন ডলার নিয়ে চম্পট চোর বাবাজি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে বলিউডের প্রবীণ অভিনেত্রী পুনম ধিঁলোর বাসভবনে চুরি। ১ লক্ষ টাকার হিরের কানের দুল, ৩৫,০০০ নগদ টাকা এবং ৫০০ মার্কিন ডলার নিয়ে চম্পট চোর বাবাজি। যদিও পালিয়ে লাভ হয়নি। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। তথ্যমতে, ৬ জানুয়ারী অভিযুক্ত সমীর আনসারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মুম্বইয়ের পশ্চিমে খার অঞ্চলে পুনমের বাড়িতে ডাকাতি হয়েছে। যেখানে শুধুমাত্র অভিনেত্রীর ছেলে আনমোল থাকেন। আর অভিনেত্রী থাকেন জুহুতে। যদিও তিনি মাঝে মধ্যে খারের বাড়িতে থাকেন। তদন্তে জানা গিয়েছে, অভিনেত্রীর খারের বাড়িতে ২৮ ডিসেম্বর ৫ জানুয়ারী পর্যন্ত রঙের কাজ হয়েছে। সেখানে বিভিন্ন ওয়াল পেইন্টিংয়েরও কাজ হয়েছে। ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী পর্যন্ত পেইন্টিংয়ের দলটি অভিনেত্রীর বাড়িতে কাজে নিযুক্ত ছিল। আর সেই পেইন্টিং দলের অংশ ছিলেন অভিযুক্ত আনসারি।

দিন কয়েক ধরে সবকিছু ভালমতো লক্ষ্য করার পরে সুযোগ বুঝে কুকীর্তি সারেন রঙ মিস্ত্রি আনসারি। অভিনেত্রীর বাড়িতে খোলা আলমারি দেখতে পেয়ে লুঠপাট চালায় আনসারি। প্রায় ১ লক্ষ টাকার হিরের কানের দুল, ৩৫,০০০ নগদ টাকা এবং ৫০০ মার্কিন ডলার চুরি করেছে আনসারি। এমনকী অভিযুক্ত তার সহকর্মীদের জন্য একটি পার্টিতে ৯,০০০ টাকা খরচ করেছেন বলে পুলিশি সূত্রের খবর। অভিনেত্রীর ছেলে আনমোল ৫ জানুয়ারী দুবাই থেকে ফিরে এসে আলমারিতে থাকা তাঁর মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা পরীক্ষা করলে চুরির বিষয়টি বুঝতে পারেন। তিনি লক্ষ্য করেন যে, তাঁর রেখে যাওয়া কেবল মূল্যবান জিনিসই নেই। এরপর তিনি তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করেন। এরপর গৃহকর্মীর সঙ্গে কথা বলার পরে, অভিনেত্রীর ম্যানেজার সন্দেশ চৌধুরী, খার পুলিশে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে পেইন্টিং শিল্পীদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এবং জিজ্ঞাসাবাদের সময়েই আনসারি তাঁর অপরাধের কথা স্বীকার করেন, এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, ৬২ বছর বয়সী পুনম ধিঁলো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি জনপ্রিয় নাম। ১৯৭৯ সালের চলচ্চিত্র নূরীতে তাঁর ভূমিকার জন্য তিনি সর্বাধিক পরিচিত হয়েছেন। তার অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে সমুদ্র, দর্দ, সোহনি মাহিওয়াল, তেরি মেহেরবানিয়ান, কর্ম এবং নাম। চলচ্চিত্র ছাড়াও, তিনি এক নয়ি পেহচান, দিল হি তো হ্যায় এবং কিটি পার্টি সহ টিভি শোতেও কাজ করেছেন। তিনি ২০২১ সালে ডিজনি প্লাস হটস্টার শো, দিল বেকারার দিয়ে তার OTT আত্মপ্রকাশ করেছিলেন। তিনি ২০০৯ সালে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বস-এর তৃতীয় সিজনেও অংশগ্রহণ করেছেন।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!