মাদক কাণ্ডে রবিতেই জেল থেকে ছাড়া পেলেন আরবাজ-মুনমুন

অক্টোবর মাসের ৩ তারিখ ক্রুজ পার্টিতে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয় আরবাজ ও মুনমুনকে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রমোদতরীর মাদক পার্টির মামলায় অবশেষে জেল থেকে ছাড়া পেলেন আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট ও মডেল মুনমুন ধামেচা। দীর্ঘ ২৬ দিন পর জেলের বাইরে পা রেখেছেন দুই অভিযুক্ত। গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে জামিন মিললেও আইনি কাজ ও জেলের কিছু নথির কাজের জন্য ছাড়া পেতে দেরী হয়ে গিয়েছে মুনমুন ও আরবাজের। বাইকুল্লা মহিলা কারাগারে বন্দি ছিলেন মাদক-কাণ্ডে অভিযুক্ত মুনমুন ধামেচা। আরিয়ান এবং আরবাজ মার্চেন্টের সঙ্গে একই দিনে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে আটক করা হয় দিল্লিবাসী মডেলকে। রবিবার সকালে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি গিয়েছেন মুনমুন। আদালতের তরফে শর্ত দেওয়া হয়েছে মাদক মামলা নিয়ে কোনও আলোচনা চলবে না। সংবাদমাধ্যমের সামনে মুখ খোলা যাবে না।

ছাড়া পেয়েছেন আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট। তবে তাঁর বাবা তথা আইনজীবী আসলাম মার্চেন্ট সংবাদমাধ্যমের কাছে আফশোস করে বলেছিলেন, ‘অনেক আগেই জামিন পাওয়া উচিত ছিল ওদের। কিন্তু আমার ছেলে তো শাহরুখ-পুত্র নয়! আমরা খুবই সাধারণ মানুষ। অত যোগাযোগও নেই আমাদের। আরিয়ানের তবু আশা রয়েছে।’ জানা গিয়েছে মুনমুন ও আরবাজ দু’জনেরই ব্যক্তিগত ১ লক্ষ টাকা বন্ডে জামিন দিয়েছে আদালত। মডেল মুনমুনের আইনজীবী জানিয়েছেন, ‘আজ আমার মক্কেল বাইকুল্লা জেল থেকে ছাড়া পেয়েছেন। আমরা এনসিবির কাছে আবেদন জানাব মুনমুনের বাড়ি ফেরার বিষয়ে। কারণ উনি এখন মধ্যপ্রদেশে থাকেন।’ আরবাজ ও মুনমুন দু’জনকেই ১৪ টি শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফে।

অক্টোবর মাসের ৩ তারিখ ক্রুজ পার্টিতে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয় আরবাজ ও মুনমুনকে। এনসিবির তরফে জানানো হয়, আরবাজের জুতোর মধ্যে ও মুনমুন নিজের ব্যাগের স্যানিটারি প্যাডের মধ্যে লুকিয়ে রেখেছিলেন মাদক।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস