‘অবিলম্বে ক্ষমা চাইতে হবে নয়তো মৃত্যু অনিবার্য’, জেলে বসে সলমনকে হুমকি বিষ্ণোইয়ের

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গ্যাংস্টার সলমান কে সতর্ক করে লরেন্স জানিয়েছেন, তিনি যদি দেবতার মন্দিরে তাঁর সম্প্রদায়ের কাছে ক্ষমা না চান তবে তাঁর গুরুতর পরিণতি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর সুপারস্টার সলমন খানের ওপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে, তা এখনও অব্যাহত। সিধু মুসেওয়ালা খুনের পর কুখ্যাত লরেন্স বিষ্ণোই এর ট্রিগার ছিল সলমন খানের মতো। ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে কৃষ্ণসার হত্যা করেন সলমন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই সলমনকে খুন করতে চাইছেন। গত বছর মাঝামাঝি সময়ে সলমনের বাবা সেলিম খান আচমকাই একটি উড়ো চিঠি পান, যেখানে তাঁদের মৃত্যু হুমকি দেওয়া হয়। এরপর থেকে সলমন মহারাষ্ট্র পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে থাকলেও রক্ষা পায়নি। একবার তো দিবালোকে মৃত্যুমুখে অগ্রসর হয়েছিলেন তিনি। তাঁকে গুলি নিক্ষেপ করে মারার চেষ্টা করা হয়েছিল। এরপর থেকেই সলমন নিজের কাছে সবসময় লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রাখেন।

যাই হোক, সলমন খান ফের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দ্বারা হুমকির সম্মুখীন হয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গ্যাংস্টার সলমান কে সতর্ক করে লরেন্স জানিয়েছেন, তিনি যদি দেবতার মন্দিরে তাঁর সম্প্রদায়ের কাছে ক্ষমা না চান তবে তাঁর গুরুতর পরিণতি হবে।

এবিপি নিউজের সঙ্গে একটি আলাপচারিতায় লরেন্স বলেছেন, “সালমানের বিরুদ্ধে আমাদের সমাজে এখনও ক্ষোভ রয়েছে। সে আমার সমাজকে অপমান করেছে। তাঁর বিরুদ্ধে মামলা হলেও তিনি ক্ষমা চাননি। যদি তিনি ক্ষমা না চান, তাহলে পরিণতি ভোগ করতে হবে। ছোটবেলা থেকেই তাঁর উপর আমার রাগ রয়েছে। তাঁর উচিত আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাওয়া। আমাদের সমাজ যদি ক্ষমা করে তাহলে আমি কিছু বলব না।” লরেন্স কৃষ্ণসার হরিণ হত্যার জন্য সালমানের উপর ক্ষুব্ধ। দিল্লি পুলিশের স্পেশাল সেলের পুলিশ কমিশনার, জানিয়েছেন যে, লরেন্স বিষ্ণোই গ্যাং সদস্যরা ‘সালমানের বাড়ির কর্মীদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। তাঁরা সালমান খানের খামারবাড়ির স্টক করছেন।” সালমানকে পরবর্তীতে কিসি কা ভাই কিসি কি জান এবং YRF-এর টাইগার 3-এ দেখা যাবে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট