টাকা নিয়েও গাইতে এলেন না নচিকেতা, বাতিল শো, বিক্ষোভ চরমে

যেগুলি দর্শক প্রায় ৪০০-৫০০ টাকা দিয়ে কিনেছিলেন। সেখানেই বলা হয়েছিল বিশেষ অতিথি নচিকেতা। আর তাঁর নাম শোনা মাত্রই মুহূর্তে টিকিট বিক্রি হয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই বাংলাদেশের তরুণ গায়ক নোবেল আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি কনসার্টে কয়েক লাখ টাকা নিয়েও শো করতে যান নি তিনি, টাকা ফেরতও দেননি। সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন তিনি। তবে এখন জামিনে মুক্ত নোবেল।  দিনকয়েক আগেই স্টেজ শো করতে গিয়ে হেনস্থার মুখে পড়েন অভিনেত্রী রুকমা রায়। অভিনেত্রীর কথায়, মাচা শো করার সময় সেলফি তোলার ‘অপরাধে’ তাঁকে স্টেজ থেকে নেমে যেতে বলা হয়, এবং টাকা দিয়ে ন্যাকামো করানোর জন্যে আনা হয়নি, এমনভাবে অপমান করা হয় তাঁকে। এই ঘটনায় রুকমা শো না করে বাড়ি চলে যান। পরে জানা যায়, আয়োজকরা রুকমার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। কারণ তাঁর শো-তে আসতে দেরি হয়। যদিও পরে খানাকুল ওই আয়োজকরা অভিনেত্রীর কাছে ক্ষমা চান।

এবার নচিকেতার বিরুদ্ধে ‘টাকা নিয়েও শো না করার’ অভিযোগ উঠল। যার সৃষ্টি রাজশ্রী থেকে নীলাঞ্জনা, বৃদ্ধাশ্রম থেকে ও ডাক্তার, গানগুলি এখনও তরুণ মনে রাজ করে, তাঁর কন্ঠে এই গানগুলি শুনতে এখনও ভিড় জমান হাজার হাজার মানুষ। আর তাঁর অনুষ্ঠান মানেই হাউজফুল। নচিকেতার নামে বরানগর পুরসভার অন্তর্গত রবীন্দ্র ভবন এলাকায় একটি অনুষ্ঠানের টিকিট বিক্রি করা হয়। যেগুলি দর্শক প্রায় ৪০০-৫০০ টাকা দিয়ে কিনেছিলেন। সেখানেই বলা হয়েছিল বিশেষ অতিথি নচিকেতা। আর তাঁর নাম শোনা মাত্রই মুহূর্তে টিকিট বিক্রি হয়ে যায়। এদিকে রবিবার সন্ধ্যাবেলা অনুষ্ঠান দেখতে এসে দর্শকরা জানতে পারেন, নচিকেতা এই অনুষ্ঠানে গান করতে আসছে না। এরপরই শুরু হয় বিক্ষোভ।

পরিস্থিতি সামাল দিতে বরানগর ও বেলঘড়িয়া থানা থেকে প্রচুর সংখ্যায় পুলিস মোতায়েন করা হয়। পুলিসের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন অনেক দর্শকরা। সব মিলিয়ে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। তবে অনুষ্ঠানের আয়োজকদের বক্তব্য, ‘আমাদের অনুষ্ঠানের মূল উদ্যোক্তার শরীর খারাপ। আমরা রিফান্ড দেওয়ার কথা বলেছি।’ এদিকে বিষয়টি নিয়ে গায়ক নচিকেতা জানান, কোনও অনুষ্ঠানের ৪৮ ঘণ্টা আগেই সেই অনুষ্ঠানের পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা। এদিনের অনুষ্ঠানের ক্ষেত্রে তেমনটা হয়নি। তিনি নিজে অপেক্ষা করলেও আয়োজক সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। কিন্তু কেন অনলাইন আর অফলাইনে টিকিট বিক্রি করেও অনুষ্ঠান হল না। নচিকেতার মতো শিল্পীকেও যথাযথ পারিশ্রমিক দেওয়া হল না?

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়