শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

পয়লা বৈশাখের শুভ মরসুমে শুরু হল বহু প্রতীক্ষিত 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' তথা 'বহুরূপী ২' সিক্যুয়ালের শুটিং। যার জন্যে বহুদিন ধরে অপেক্ষায় দর্শকমহল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়লা বৈশাখের শুভ মরসুমে শুরু হল বহু প্রতীক্ষিত ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ তথা ‘বহুরূপী ২’ সিক্যুয়ালের শুটিং। যার জন্যে বহুদিন ধরে অপেক্ষায় দর্শকমহল। কারণ ছবির প্রথম সিক্যুয়াল ছিল বিগত বছরগুলিতে টলিউডের সবথেকে আয়কারী চলচ্চিত্র। অবশেষে অপেক্ষার অবসান, বুধবার (১৫ এপ্রিল) সকালে ‘বহুরূপী’ সিক্যুয়ালের শুভসূচনা করলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পূর্ব কলকাতায় শুটিং শুরু হয়েছে। চব্বিশ সালের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হিসেবে নাম লিখিয়েছিল ‘বহুরূপী’। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিকস্তরের স্ক্রিনিংয়েও দর্শককুলের প্রশংসা কুড়িয়েছে এই ছবি।

বিশেষ করে, ছবির গান-কাহিনী সবটাই মানুষের মনে ধরেছিল। দু বছর অপেক্ষার পর আবারও সদলবলে ফিরছে ‘বহুরূপী’রা। বোঝাই যাচ্ছে, পুজোর পর্দায় ফের তাণ্ডব ফেলব এই ছবি। তবে এবার যে ডাকাতি আরও বড় পরিসরে হবে, তা বলাই বাহুল্য। যদিও আগেই তার ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক জুটি। নববর্ষের সকালে অভিনেতার যিশু সেনগুপ্তকে নিয়ে সেট থেকে সেই চমকই দিলেন পরিচালকজুটি। পুজোর বক্স অফিস ‘লুটে’র আগাম আভাস দিল উইন্ডোজ। জানা গিয়েছে, এদিন সাতসকালে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিম নিয়ে সদলবলে বানতলায় পৌঁছে যান নন্দিতা-শিবপ্রসাদ। সেখানেই প্রথম শট দিচ্ছেন উইন্ডোজ-এর ‘নতুন ডাকাত’ যিশু সেনগুপ্ত। এছাড়াও সেটে হাজির রয়েছেন কৌশানী মুখোপাধ্যায় এবং প্রদীপ ভট্টাচার্যরাও। জানা যাচ্ছে, বহুরূপী ২-এ সোহিনী সরকারও থাকবেন। তাঁর উইন্ডোজ-এর সঙ্গে এটাই প্রথম ছবি।

রুপোলি পর্দার ইতিহাসে পঁচিশ বসন্ত কাটিয়ে ফেলেছেন প্রযোজক-পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দিয়েছেন একাধিক চমক। গত ডিসেম্বরেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র বড় চমক হিসেবে যিশু সেনগুপ্তের ঘোষণা করেছিলেন তাঁরা। আবির চট্টোপাধ্যায়ের পরিবর্তে এবার ‘বিক্রম’ হচ্ছেন যিশু। শিবপ্রসাদের সম্মুখ সমরে তিনি। তবে এখুনি পর্দায় অভিনেতার চরিত্র নিয়ে মুখ খুলতে নারাজ তাঁরা। ‘পোস্ত’, ‘বাবা বেবি ও’, বেলা শুরু-বেলা শেষে-সহ একাধিক ছবি দর্শকমহল কে উপহার দেওয়ার পর আবারও নতুন ছবি নিয়ে আবারও ফিরছেন টলিপাড়ার হিটমেকার পরিচালক দ্বয়। তবে এবার বিশেষ চমক যিশু।

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

জন্মদিনে অনুরাগীদের বড় উপহার শাহরুখের, মুক্তি পেল ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’!

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আজ ফের কলকাতায় আসছেন নিতিন নবীন

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন? গর্ভধারণের আগে এই ৫ পুষ্টি উপাদান সম্পর্কে জানুন

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু