বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে হাসিমুখে বাড়ি ফিরছিলেন সকলে। কিন্তু পথেই অপেক্ষা করছিল মৃত্যুদূত তা বুঝতেই পারেননি গাড়িতে থাকা যাত্রীরা। মাঝরাতে ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গিয়েছে যাত্রীবোঝাই গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিন সদস্য-সহ ৬ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোর।  

মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের কুশীনগর জেলার হাটা কোতোয়ালি এলাকার। স্থানীয় একটি পেট্রোল পাম্পের কাছে ঘটে দুর্ঘটনাটি। জানা গিয়েছে, কাপতানগঞ্জ থানা এলাকার ভলুহি গ্রামের কয়েকজন বাসিন্দা আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দেওরাজ পিপরা গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে গভীর রাতে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তাঁরা।  সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি কার্যত দুমড়েমুচড়ে যায়। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করা হয়।  মৃতদের মধ্যে রয়েছেন কনহাইয়া প্রসাদ (৪০), তাঁর বাবা রামবেলাস (৬৫), রামমিলন (৩৫), আয়ুষ (১২), মৃদুল মিশ্র (৩৭) এবং রঞ্জয় গুপ্ত (৩৫)। অন্যদিকে, রামমিলনের ১৭ বছরের ছেলে আরিয়ান গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা 

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, দুর্ঘটনার পর থেকেই ট্রেলার চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ, তা খতিয়ে দেখা হচ্ছে। একসঙ্গে ছয়জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।  

দিলজিৎ-কে নিশানা করে দিল্লির মেট্রো স্টেশনে খালিস্তানপন্থী গ্রাফিতি, মহিলাশ গ্রেফতার ৩

বিয়েবাড়ির ভোজে খেয়েই বিপত্তি, অসুস্থ নবদম্পতি-সহ ৩০-র বেশি অতিথি

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

জন্মদিনে অনুরাগীদের বড় উপহার শাহরুখের, মুক্তি পেল ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’!

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আজ ফের কলকাতায় আসছেন নিতিন নবীন

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা