মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অগ্নিকাণ্ড কলকাতায়। রবিবার (১ নভেম্বর) গভীর রাতে মহাকরণের পিছনে লায়ন্স রেঞ্জ এলাকার একটি বহুতল আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ওই ভবনের চারতলায় আগুনের সূত্রপাত বলে জানা গিয়েছে। খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। তবে আজ সোমবার (২ নভেম্বর) সকালেও বহুতলটির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

জানা গিয়েছে, পাঁচতলা ওই ভবনে একাধিক বেসরকারি সংস্থার অফিস রয়েছে। রবিবার রাতের অগ্নিকাণ্ডে কী ভাবে আগুন ছড়াল, তা এখনও জানা যায়নি। শর্ট সার্কিট, নাকি অন্য কোনও কারণে এই বিপত্তি, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ। দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লাগে। বহুতলের চারতলায় আগুন লাগলেও তা যাতে অন্য তলগুলিতে ছড়িয়ে না পড়ে, সেদিকেও নজর রাখেন দমকলকর্মীরা।

আরও পড়ুন: ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

সূত্রের খবর, বাড়িটিতে একাধিক সংস্থার অফিস রয়েছে। চারতলায় যে অংশে আগুন লেগেছে, সেটি একটি কম্পিউটার সংস্থার অফিস বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করে আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে দমকল ও পুলিশ। যদিও, রবিবারের অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর।

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

জন্মদিনে অনুরাগীদের বড় উপহার শাহরুখের, মুক্তি পেল ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’!

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

আজ ফের কলকাতায় আসছেন নিতিন নবীন

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন? গর্ভধারণের আগে এই ৫ পুষ্টি উপাদান সম্পর্কে জানুন

নভেম্বরের প্রথম সোমে পরিবারে বিপর্যয়, অফিসে বসের সঙ্গে বচসা, সঙ্গীর সমর্থনে আত্মবিশ্বাস বাড়বে

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা