জন্মদিনে অনুরাগীদের বড় উপহার শাহরুখের, মুক্তি পেল ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’!

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার (২ নভেম্বর) বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন। আর ৬১তম জন্মদিনে সেই চমক দিতে একেবারে অন্য পথে হাঁটলেন শাহরুখ খান। নিজের আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান প্রকাশ্যে আনলেন অভিনেতা। ‘তু মিল জায়ে’ নামের এই গানে শাহরুখের সঙ্গে রোম্যান্সে মাততে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। পর্দায় তাঁদের রসায়ন ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।

‘তু মিল জায়ে’ গানের শুরুতেই শাহরুখের সংলাপ দর্শকদের নজর কাড়ে। এরপরই শুরু হয় শাহরুখ ও দীপিকার রোম্যান্টিক মুহূর্ত। কখনও সমুদ্রের ধারে, কখনও মনোরম প্রাকৃতিক পরিবেশে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের নাচ ও ঘনিষ্ঠ দৃশ্য গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি শাহরুখের নতুন লুক অনুরাগীদের নজর এড়ায়নি। তবে গানের ভিডিওতে শুধু প্রেমের আবহ নেই। রোম্যান্টিক দৃশ্যের মাঝেই রয়েছে মারপিট ও অ্যাকশনের ঝলক। এই গানের অন্যতম আকর্ষণ অরিজিৎ সিং এবং আন্তর্জাতিক পপ তারকা এড শিরানের একসঙ্গে কাজ করা। অরিজিৎ ও মধুবন্তী বাগচির কণ্ঠের সঙ্গে এড শিরানের ইংরেজি র‍্যাপ গানটিতে এনেছে অন্য মাত্রা। সুর তৈরি করেছেন সচিন-জিগর। গানের কথা লিখেছেন কুমার এবং ইংরেজি র‍্যাপের কথা লিখেছেন এড শিরান। নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন পীযূষ-শাজিয়া।

আরও পড়ুন: মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

কবে মুক্তি পাবে ‘কিং’?

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ ও দীপিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, অর্জুন ওয়ারসি, রাঘব জুয়াল এবং অভয় বর্মা। রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় তৈরি ছবিটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

দিলজিৎ-কে নিশানা করে দিল্লির মেট্রো স্টেশনে খালিস্তানপন্থী গ্রাফিতি, মহিলাসহ গ্রেফতার ৩

বিয়েবাড়ির ভোজ খেয়েই বিপত্তি, অসুস্থ নবদম্পতি-সহ ৩০-র বেশি অতিথি

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আজ ফের কলকাতায় আসছেন নিতিন নবীন

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু