এই মুহূর্তে




স্বপ্নপূরণের জন্য চাকরিও ছেড়েছিলেন নবাগত অভিনেতা সুশোভন

নিজস্ব প্রতিনিধি: পৃথিবীর রূপ-রস, গন্ধের স্বাদ বোঝার আগেই ধাক্কা। প্রিয় মানুষ বাবাকে হারাতে হয়েছিল। আর সেই ধাক্কার পরে শুরু হয়েছিল জীবন সংগ্রাম। বেড়ে ওঠার পথটা খুব মসৃণ ছিল না। কিন্তু প্রতিকুলতার সঙ্গে লড়াইয়ে কখনও নিজের স্বপ্নকে মরতে দেননি নবাগত অভিনেতা সুশোভন সোনু রায়। অভিনয়ের সঙ্গে কস্মিনকালেও পরিবারের কারও যোগাযোগ ছিল না। শুধু কাকা ও পিসিরা সঙ্গীতজগতের সঙ্গে জড়িত রয়েছেন।

তবুও ছোটবেলা থেকেই সুশোভনের স্বপ্ন ছিল, অভিনেতা হওয়ার। আর নিজের সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে নিশ্চিত আয়ের চাকরিতেও ইস্তফা দিয়েছিলেন। পাড়ি দিয়েছিলেন মায়ানগরী মুম্বইয়ে। কিন্তু ভাগ্য সহায়তা করেনি। তাই ফিরে এসেছিলেন কলকাতায়। দু’বছর এক প্রোডাকশন হাউসের অধীনে পুনর্নির্মাণ পরিচালকের কাছে ওয়ার্কশপ করেছিলেন। লড়াই করতে করতে একদিন আচমকাই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল। ২০১৯ সালে বেসরকারি বাংলা চ্যানেল ‘আকাশ আট’-এ ‘আনন্দময়ী মা’ নামে সিরিয়ালে প্রথম সুযোগ পান সুশোভন। ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের সমীহ আদায় করেন। তারপরে স্টার জলসা চ্যানেলের ধারাবাহিক ‘মোহর’-এ অভিনয় করেন এবং মোহরের মাধ্যমে তিনি স্টার জলসা চ্যানেলের ‘কোড়াপাখি’-তে নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। জি বাংলার ধারাবাহিকে ‘যমুনা ঢাকি’ তেও অভিনয় করেছেন। আর সদ্য ‘তিতলি’ ধারাবাহিকে কাজ করেছেন আরিয়ান ভৌমিকের সঙ্গে।

বলিউডের মতো বাংলা চলচ্চিত্র শিল্পও স্বজনপোষণের কালব্যাধিতে আক্রান্ত বলে মনে করেন তরুণ অভিনেতা। কিন্তু সৌভাগ্য, তাঁকে কখনও স্বজনপোষণের কালব্যাধির শিকার হতে হয়নি। তাঁর কথায়, ‘ইন্ডাস্ট্রিতে নেপোটিজম একদম নেই, তা বলব না। তবে আমার ক্ষেত্রে কিছু সেই রকম কিছু ঘটেনি।’ আগামী দিনে কিছু ওয়েব সিরিজ ও বড় পর্দায় কাজ করতে চলেছেন সুশোভন। ফেব্রুয়ারিতে ভক্ত দর্শকদের জন্য সুখবর শোনাতে চলেছেন বাংলা অভিনয় জগতের নবীন সদস্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মিকা আগে ভাল গাইত না, আমার এক চুমুতেই তাঁর কন্ঠ সুরেলা হয়েছে’, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

কাজের খাতিরে পাকিস্তান যাবেন? আলিয়ার জবাবে তোলপাড় নেটপাড়া

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

সমাজমাধ্যমে গা গরম করা ছবি জয়ার, দেখলে চোখ আটকে যাবে

অনুমতি ছাড়া সলমান খানের নাম-ছবি ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট

‘বিদ্যা ব্যানার্জি’র ছ্যাকায় টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’, ‘ফুলকি’দের, সেরা কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ