‘ভূতে বিশ্বাস করেন?’, না করলেও বাধ্য করবেন পরিচালক অজিতাভ বরাট

তিনটি ভূতের গল্প নিয়ে পরিচালক অজিতাভ বরাট তৈরি করছেন 'ভূতে বিশ্বাস করেন?' শুটিং হবে কলকাতা, বোলপুর ও উত্তরবঙ্গের নানা লোকেশনে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিনটি ভূতের গল্প নিয়ে পরিচালক অজিতাভ বরাট তৈরি করছেন ‘ভূতে বিশ্বাস করেন?’ গাছ গাছালিতে ঘেরা ফাঁকা গ্রাম্য রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি গাড়ি। চালক একজন মহিলা। নাম রুশা। আচমকা গাড়িটি মাঝরাস্তায় বিগড়ে যায়। বহু চেষ্টা করে ইঞ্জিন চালু করতে অসমর্থ হন রুশা। শুনশান এলাকা। অগত্যা গাড়িতেই বাকি রাতটুকু কাটিয়ে দেওয়ার পরিকল্পনা নেন তিনি। দরজা খুলে গাড়িতে উঠতে গিয়ে লক্ষ্য করেন দূরে এক জায়গায় আলো জ্বলছে। আলোটা আসছে একটি মাটির বাড়ি থেকে।

গাড়ির ড্যাশবোর্ড থেকে একটি টর্চ বার করে জ্বালিয়ে রুশা এগিয়ে যান বাড়িটির দিকে। ধাক্কা দিতেই এক মাথা উসখো খুশকো চুল, চোখে চশমা পরা একটি লোক দরজা খুলে বেরিয়ে আসে। মানুষটি জানান যে তিনি পেশায় সিনেমা পরিচালক। নাম প্রবাল ব্যানার্জি। রুশাকে আশ্বস্ত করে প্রবাল বলেন, উনি নির্ভয়ে ভেতরে আসতে পারেন। এখানে উনি সম্পূর্ণ নিরাপদ। এখান থেকেই শুরু হয় ছবির মূল কাহিনি।

ছবির কাহিনিকার প্রিয়া ঘোষ ও পরিচালক নিজে। প্রবালের চরিত্রে অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার, রুশার চরিত্রে রয়েছেন শ্রীলেখা মিত্র। তিনটি ভূতের গল্পের প্রথমটিতে একজন চিকিৎসকের ভূমিকায় আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অন্য দুটি গল্পে মুখ্য ভূমিকায় আছেন যথাক্রমে কুশল চক্রবর্তী ও অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। শুটিং হবে কলকাতা, বোলপুর ও উত্তরবঙ্গের নানা লোকেশনে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা