কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ! অকালেই চলে গেলেন ‘সাবধান ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা

অকালেই প্রয়াত হলেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেতা বিভু রাঘব। যিনি 'নিশা অউর উসকে কাজিন' ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি টেলিভিশন মহলে আবারও শোকের ছায়া! অকালেই প্রয়াত হলেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেতা বিভু রাঘব। যিনি ‘নিশা অউর উসকে কাজিন’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। গতকাল ২ জুন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিভু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। জানা গিয়েছে, ২০২২ সাল থেকে তিনি মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তিন বছর ধরে চতুর্থ স্তরের নিউরোএন্ডো ক্রাইন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের ২ পর গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। বিভু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার পর নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে থেকে পড়াশোনা শেষ করেছেন। এর পরেই তিনি অভিনয়ে পা রাখেন। তিনি ‘সাবধান ইন্ডিয়া’, ‘নিশা অউর উসকে কাজিন’, শুভ্রিন চাওলা- সহ একাধিক শোতে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু টেলিভিশনে দীর্ঘদিন রাজত্ব করার আগে সবকিছু ছেড়ে চলে গেলেন বিভু। অভিনেতার মৃত্যুর খবরটি তাঁর বন্ধু সিম্পল কৌল এবং আদ্দিত মালিক নিশ্চিত করেছেন।

বিভুর মৃত্যুর পর অভিনেতা র পরিবার জানিয়েছেন যে, “শুদ্ধতম আত্মা, শক্তি ও ইতিবাচকতার আলোকবর্তিকা। তাঁর হাসি যেকোনও ঘরকে আলোকিত করতে পারত এবং তাঁর উপস্থিতিই সবকিছুকে আরও ভালো করে তুলত। তিনি অতুলনীয় করুণার সঙ্গে জীবনের মুখোমুখি হয়েছিলেন এবং এমন এক ভালোবাসা রেখে গেলেন যা কখনও ম্লান হবে না। তাঁর অভাব গভীরভাবে অনুভূত হবে সর্বদা।” ২০২২ সালে, বিভু তাঁর রোগের কথা জানিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন। নিউরোএন্ডোক্রাইন কোলন ক্যান্সারের চতুর্থ পর্যায়ে তাঁর রোগ ধরা পড়েছে। তারপর থেকেই তিনি অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন। তবে মাঝে মধ্যেই তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রেরণাদায়ক ছবি এবং ভিডিও শেয়ার করে ভক্তদের প্রতিশ্রুতি দিতেন যে, যেকোনও পরিস্থিতি হোক না কেন, কখনও হাল ছাড়বেন না। তাঁকে “সাবধান ইন্ডিয়া”, “সুভ্রীন চাওলা”, “রিদম”-সহ অন্যান্য ধারাবাহিকে সংক্ষিপ্ত ভূমিকায় দেখা গেলেও “নিশা আউ উসকে কাজিনস” অনুষ্ঠানের মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন। যেখানে তিনি “আনেরি ভাজানি” নামক চরিত্রে অভিনয় করেছিলেন। এই অনুষ্ঠানটি বিভুকে ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছিল। এছাড়াও তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপন এবং ব্র্যান্ডে কাজ করেছেন।

বিভু তার মা অনুপমা রাঘব, ভাই ঐশ্বর্য রাঘব এবং বোন গরিমা সিং ত্যাগীকে রেখে গিয়েছেন। এপ্রিল মাসে, অভিনেতা সিম্পল কৌল, করণ বীর মেহরা, আদিত মালিক বিভুর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। যেখানে মুম্বইতে বিভুর কেমোথেরাপিতে আর্থিকভাবে সহায়তা করার জন্য সবাইকেই অনুরোধ করা হয়েছিল। বিভুর মৃত্যুতে ভেঙে পড়েছেন সিম্পল। তিনি একটি পোস্টে জানিয়েছেন, “তিনি এখন আমাদের বাইরের এক পৃথিবীতে বিচরণ করছেন, ব্যথামুক্ত, আলোর আলিঙ্গনে আবদ্ধ। তিনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ছিলেন। ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের নিকটাত্মীয়দের জানাতে চাই যে আমাদের প্রিয় বন্ধু বিভু আমাদের ছেড়ে চলে গিয়েছেন। দয়া করে তার আগামী যাত্রার জন্য প্রার্থনা করুন। ভালোবাসা এবং আলো!” আনেরি ভাজানি, মোহিত মালিক এবং আরও অনেক সেলিব্রিটি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের