Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলা নয়, এবার কাঁপবে গোটা ভারত! গ্যাংস্টারের ভূমিকায় জিৎ, ‘চেঙ্গিজ’-এর ট্রেলারে ‘থ’ নেটপাড়া

এদিকে ইদের দিন ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে সলমন খানের কিসি কা ভাই কিসি কা জান ছবি। সুতরাং বোঝাই যাচ্ছে বক্স অফিসে জোরদার টক্কর হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যান চলচ্চিত্র হিসেবে প্রথম বাংলা ছবির স্বীকৃতি পেতে চলেছে সুপারস্টার জিতের ‘চেঙ্গিজ’। ৭০ দশকের কলকাতার মাফিয়াদের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি, জিতের হাত ধরেই এবার সারা বিশ্বে রাজ করবে চেঙ্গিজ। যা কিনা প্রথম প্যান ইন্ডিয়া চলচ্চিত্র হিসেবে রাজ করতে চলেছে। এই প্রথম বাংলা ছবি বাংলা ও হিন্দি দুটি ভাষায় একই সঙ্গে মুক্তি পেতে চলেছে। যা কিনা টলিউডে নজির সৃষ্টি করেছে। এদিন বহু প্রতীক্ষিত চেঙ্গিজের ট্রেলার রিলিজ হল।

যদিও জিতের এই ছবি নিয়ে উত্তেজনা প্রথম দিন থেকেই ভক্তদের মধ্যে বহাল ছিল। এককালে কলকাতার সবচেয়ে বড় গ্যাংস্টার ছিলেন চেঙ্গিজ। অথচ পুলিশ পরিবারের ছেলে হয়ে কি করে গ্যাংস্টার হয়ে উঠলেন তিনি, সেই নিয়েও গল্প এগোবে। নাম ভূমিকায় অভিনয় করছেন সুপারস্টার। ভারত, বাংলাদেশ, উত্তরপ্রদেশে একচেটিয়া কারবার চেঙ্গিজের।

ভয়ে কাঁপে পুলিশ-প্রশাসন। ট্রেলার প্রকাশ্যে আসতেই ভক্তদের ঘুম উড়েছে। নীরাজ পাণ্ডের ছবি দিয়ে বলিউডে অভিষেক হল জিতের। অভিনেতার গলায় হিন্দি সংলাপ শুনে পাগল হল অনুরাগীরা। যদিও অ্যাকশন হিরোই বলা চলে, জিৎকে। জলপথে চোরাই মাল আনা-নেওয়া, খেলার মাঠ, লঞ্চ, সবটাই রয়েছে ট্রেলারে। সঙ্গে আছে রোম্যান্সের ছোঁয়াও। আর জবরদস্ত মারপিটে কেঁপে উঠবে বলিউড। সিনেমার প্রযোজনা করেছেন জিৎ। ছবিতে নায়িকা চরিত্রে বাঙালি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। জিতের গলায় ‘কলকাতায় গরম বর্ষা শীত সব আমার হাতের ইশারাতে হয় ডিসিডিডি সাহেব। তোমার সামনে যে আছে সে এখনও জয়দেব। দয়া করে চেঙ্গিজ হতে বাধ্য করো না’ শুনে গায়ে কাঁটা দিতে বাধ্য। চেঙ্গিজের গল্প লিখেছেন নীরজ পাণ্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায়। প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মাদনানি, অমিত জুমরানি। ছবিতে জিৎ-সুস্মিতা ছাড়াও রয়েছেন শাতাফ ফিগার এবং রোহিত বোস।

ইদ উপলক্ষে ২১ এপ্রিল মুক্তি পাবে চেঙ্গিজ। বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই একই সঙ্গে ইদের দিন মুক্তি পাবে। এদিকে ইদের দিন ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে সলমন খানের কিসি কা ভাই কিসি কা জান ছবি। সুতরাং বোঝাই যাচ্ছে বক্স অফিসে জোরদার টক্কর হতে চলেছে।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?