শাহরুখ নয়, প্রেমিকাকে বিয়ের জন্যে ‘অভিনব’ নাম রাখতে হয় কিং খানকে, কেন জানেন?

তবে আজ বিয়ের ৩০ বছর পরে, আমার বাবা-মা অবশ্যই গর্বিত বোধ করছেন যে তাঁদের জামাই ভারতের সবচেয়ে প্রিয় এবং সেলিব্রেটি সুপারস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: একটাই তো মন তিনি কতবার জিতবেন। ভক্তদের বায়না যেন সর্বদা চলেই তাঁর কাছে। আর ভক্তদের খুশি করতে প্রতিনিয়ত নিজের একাধিক রূপ নিয়ে হাজির হচ্ছেন বাদশা। শুধু বলিউড নয়, গোটা বিশ্বের কিং খান তিনি। যে মানুষটা ভক্তদের কয়েক যুগ ধরে বিনোদন দিয়ে চলেছেন, জানেন কী, একসময় সেই মানুষটাই নিজের শ্বশুর মশাইয়ের কাছেই একেবারে জবুথবু হয়ে গিয়েছিলেন। আজ তাঁরা বলিউডের রাজা এবং রানী, ৩০ বছর সংসার গৌরী ও শাহরুখ খানের। মোটামুটি সবাই জানেন, শাহরুখ মুসলিম হলেও গৌরী হলেন হিন্দু বাড়ির কন্যা। তাই স্বাভাবিকভাবেই তাঁদের মিলনেও একাধিক বাঁধার সম্মুখীন হতে হয়েছিল। তাঁদের প্রেমের গল্পও কম ফিল্মি নয়। পাঠান তারকা প্রায়শই বলেন যে, তিনি প্রথম যে মেয়েটির সঙ্গে নাচ করেছিলেন তাঁকেই তিনি বিয়ে করেছিলেন।

একটি সাক্ষাৎকারে গৌরী নিজেই জানান, তাঁকে বিয়ে করার জন্য শাহরুখ তাঁর নাম পরিবর্তন করে অভিনব রেখেছিলেন। আবু জানির শো ফার্স্ট লেডিস-এ গৌরী খান, তাঁদের আন্তঃধর্মীয় বিবাহের বিষয়ে বলেন, “আমরা খুব ছোট বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। তাঁরা ভিন্ন ধর্মের ছিলেন। তাই তাঁর বাড়ি থেকে প্রথম মেনে নেয়নি শাহরুখকে। এরপরই এসআরকে তাঁর নাম পরিবর্তন করার মতো শিশুসুলভ কাজ করে বসেন, “আমরা তাঁর নাম পরিবর্তন করে অভিনব রেখেছিলাম যাতে আমার বাবা-মা মনে করে, শাহরুখ হিন্দু বাড়ির ছেলে, কিন্তু এটি সত্যিই নির্বোধ এবং খুব শিশুসুলভ ছিল”। আসলে সেই সময়ে শাহরুখ গৌরীর বাবা-মাকে খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, তাই তাঁর কাছে নাম পরিবর্তন বড় বিষয় ছিল না।

গৌরীর কথায়, “তবে আজ বিয়ের ৩০ বছর পরে, আমার বাবা-মা অবশ্যই গর্বিত বোধ করছেন যে তাঁদের জামাই ভারতের সবচেয়ে প্রিয় এবং সেলিব্রেটি সুপারস্টার।” মজার ব্যাপার হল গৌরীর সম্পর্কে আরও একটি উপাখ্যান রয়েছে। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা কবির খান প্রকাশ করেছেন যে, তিনি কখনই শাহরুখ খান কে কলেজের সিনিয়র বলে চিনতেন না। গৌরী খানের বয়ফ্রেন্ড হিসাবে চিনতেন। সম্প্রতি কলকাতায় ইডেনে আইপিএল ম্যাচ দেখতে এসেছিলেন শাহরুখ। এখানে এসে তিনি অ্যাসিড আক্রান্ত মহিলাদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে আড্ডা দেন এবং জমিয়ে গল্প গুজব করেন। সঙ্গে মন্নতে তাঁদের আসার জন্যে আমন্ত্রণ জানিয়ে যান। যা আরও একবার মন জিতে নেয় ভক্তদের। 

 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের